কলকাতা

আজ সারাদিন কেমন থাকবে আকাশ? কী জানাল হাওয়া অফিস? জানুন

কলকাতা: বঙ্গোপসাগরের সক্রিয় হচ্ছে নিম্নচাপ। তার জেরেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু শুক্রবার সকাল হতেই আকাশ পরিষ্কার, মিলেছে রোদের দেখা। যদিও তার পরেও একইভাবে বৃষ্টির পূর্বাভাসের কথাই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। এই রোদের ফলে বঙ্গোপসাগরের উপর সক্রিয় হওয়া নিম্নচাপ সরে যাবে, এমনটা নয়। তাই রবিবার পর্যন্ত যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে, তা একইভাবে বহাল থাকছে।

মৌসুমী অক্ষরেখার অবস্থান এখন দক্ষিণবঙ্গের উপর। এর জেরেই বাতাসে জলীয় বাষ্প বাড়ছে, চরমে উঠেছে আর্দ্রতা জনিত অস্বস্তি। তবে আশার কথা, বঙ্গোপসাগরে রবিবার নাগাদ তৈরি হবে নতুন করে নিম্নচাপ। যার জেরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

শুধু তাই নয়, উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা থেকে শুরু করে অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের নদীগুলির মধ্যে বেড়ে গিয়েছে জলস্তর। ফলে সেখানে বৃষ্টির পূর্বাভাস স্বাভাবিকভাবেই রয়েছে। তবে এই নিম্নচাপের ফলে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হবে বলে জানা গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026