কলকাতা: একদিনে শহরে করোনায় মৃত দুই চিকিৎসক। জানা গিয়েছে দুই চিকিৎসক করোনার চিকিৎসা সঙ্গে যুক্ত ছিলেন।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, একজনের নাম প্রবাল গায়েন। তিনি দক্ষিণ ২৪ পরগনার ফলতা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের AMO ছিলেন। অন্যদিকে আর এক চিকিৎসকের নাম অপূর্ব সাহা। তিনি এসএসকেএম হাসপাতালের সিতিভিএস বিভাগের প্রাক্তন আরএমও ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় করোনায় তাঁর মৃত্যু হয়।
জানা গিয়েছে, প্রবাল গায়েনকে গুরুতর অবস্থায় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। কিন্তু পরবর্তী সময়ে চিকিৎসা ব্যবস্থায় কোনওরকম সাড়া দিচ্ছিলেন না তিনি। অবশেষে করোনায় তাঁরও মৃত্যু হয়।
করোনা মহামারীতে যখন দেশের চিকিৎসকদের ওপর ভরসা করে রয়েছে সাধারণ মানুষ, তখন একই দিনে দুই চিকিৎসকের মৃত্যু কার্যত চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে সকলের কপালে, তা বলাই যায়। চিকিৎসকরা যেখানে নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষ কতটা নিরাপদ, সেই নিয়েও প্রশ্ন উঠেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…