আউটডোর শুটিংয়ে চূড়ান্ত রোমান্টিক আম্রপালি-নীরাহুয়া, শেয়ার হতেই ভাইরাল ভিডিও

সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে ও দীনেশ লাল যাদবকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে লাখে কথা বলছে।

আম্রপালি দুবে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় সুন্দরী প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘থোরা আদাত হো রাহাল বা’র তালে ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির জনপ্রিয় অভিনেতা নীরাহুয়ার সাথে রোমান্স করতে দেখে বেশ মজাই পেয়েছেন দর্শকরা, সেকথা আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যে দেখা মিলেছে তাদের। আউটডোর শুটিংয়ে গিয়েই পর্দার সামনে চূড়ান্ত রোমান্টিক হয়েছেন তারা। উল্লেখ্য, দীনেশ লাল যাদব নীরাহুয়া নামেই পরিচিত ভোজপুরি দর্শকদের কাছে।

‘ওয়েব মিউজিক’ নামক ইউটিউব চ্যানেল থেকে প্রায় ২ বছর আগে সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে হয়েছিল এই রোমান্টিক গানের ভিডিওটি। গানটি লিখেছেন, সন্দীপ সাজান। সুর দিয়েছেন মধুকর আনন্দ। নীলকমল সিংয়ের কন্ঠে শোনা গিয়েছে গানটি। উল্লেখ্য, জনপ্রিয় ভোজপুরি ছবি ‘রোমিও রাজা’র গান এটি।

ভোজপুরি দর্শকদের কাছে আম্রপালি ও নীরাহুয়া তাদের অন্যতম প্রিয় জুটি। উল্লেখ্য গানের সূত্র ধরে পুনরায় তাদের একসাথে দেখতে পেয়ে বেজায় খুশি ভক্তরাও। এই মুহূর্তে এই ভিডিওটি দেখে ফেলেছেন ১০ লাখের বেশি মানুষ। এই গানের জনপ্রিয়তা এখনো ভোজপুরি দর্শকদের মধ্যে কমেনি এতটুকুও, তা ভিডিওটি পুনরায় ভাইরাল হতেই স্পষ্ট।

Devparna Acharya

Recent Posts

পোস্ট অফিসের দারুণ স্কিম! ৩ মাস অন্তর ৫১,২৫০ টাকা, বৃদ্ধ বয়সে নিশ্চিন্ত আয়ের সুযোগ

বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। কোথায় টাকা রাখলে নিরাপদ থাকবে এবং নিয়মিত…

March 30, 2026

KKR vS MI: ২২০ করেও হার! ওয়াংখেড়েতে KKR-র ভরাডুবি — এই ৫ বড় ভুলে হাতছাড়া ম্যাচ

ওয়াংখেড়েতে আরও এক বার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারল কলকাতা নাইট রাইডার্স। ২২০ রান করার পরও…

March 30, 2026

Rahul Banerjee Postmortem: জলে কতক্ষণ ছিলেন? ময়নাতদন্তে চাঞ্চল্য—ফুসফুসে বালি, রহস্যে ঘেরা রাহুলের মৃত্যু

টলিউড অভিনেতা Rahul Arunoday Banerjee-র মৃত্যুর পর ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই গোটা ঘটনাকে ঘিরে তৈরি…

March 30, 2026

ক্ষমতায় এলে বেকারদের মাসে ৪০০০ টাকা! যুব ভোটে বাজিমাত করতে বড় চাল অভিনেতা বিজয়ের

বিধানসভা ভোটের আগে বড় রাজনৈতিক চমক! পশ্চিমবঙ্গে ‘যুবসাথী’ প্রকল্পের সাফল্যের পর এবার সেই পথেই হাঁটতে…

March 30, 2026

বাবার ফেরার অপেক্ষায় সহজ… রাহুলের মৃত্যুর পর মুখ খুললেন স্ত্রী প্রিয়াঙ্কা

টলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি রাহুল-প্রিয়াঙ্কার জীবনের গল্পটা যেন সিনেমার মতোই ছিল—কিন্তু সেই গল্পের শেষটা…

March 30, 2026

১ এপ্রিল থেকে বড় বদল! অনলাইন পেমেন্টে নতুন নিয়ম, গ্রাহক সুরক্ষায় কড়া RBI

ডিজিটাল লেনদেন এখন দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু গ্রাহকদের সুরক্ষা বাড়াতে বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক।…

March 30, 2026