রাজ্য

তৃণমূলের হয়ে জয়ী বাবা, জয়ের পর দিলীপ ঘোষকে একহাত নিলেন অভিনেত্রী দেবলীনা কুমার

একুশে বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। গতকাল ২ মে সেই বিধানসভা নির্বাচনের ভোটগণনা হয়েছে। সকাল থেকে তৃণমূল বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হলেও কার্যত দুপুরের পর মুখ থুবড়ে পড়েছিল গেরুয়া শিবির। বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছে যে তারা বাংলার মেয়েকেই চায়। ২০০ এর বেশি আসনে এগিয়ে রয়েছে মমতার ঘাসফুল শিবির। অন্যদিকে দুই অঙ্কের গণ্ডি স্পর্শ করতে পারেনি মোদি শাহের গেরুয়া শিবির। ফলের পর মুখ বন্ধ হয়ে গেছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।

তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমার বহুমাত্রায় তার নিজ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছেন। তার মেয়ে অর্থাৎ টলি তারকা দেবলীনা কুমার গর্বের সাথে সোশ্যাল মিডিয়াতে এই ছবি পোস্ট করেন। ছবিতে দেখা গিয়েছে দেবাশীষ কুমার সবুজ আবির রঞ্জিত হয়ে বাড়িতেই তাঁর জয় উপভোগ করছেন। এছাড়াও অন্য একটি ছবিতে দেবলীনাকে মমতার সাথে প্রচার করতে দেখা গিয়েছে। আসলে গত ১ এপ্রিল মমতার সাথে একই মঞ্চে উপস্থিত ছিলেন এবং গতকাল ৫ এপ্রিল তাকে তার পিতা দেবাশীষ কুমারের ছায়া সঙ্গী হিসেবে দেখা গেছিল। সে তখন বাড়ি বাড়ি গিয়ে বাবা এর হয়ে প্রচার করেছিল এবং পদযাত্রায় হেঁটেছিল। গতকাল তার ফল পেল।

এই জয়ের পর দেবলীনা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পুরনো কথা তুলে এনে কটাক্ষ করে বলেছেন, “বাঙ্গালীদের রগড়ানো এত সহজ না।” এছাড়া তিনি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বিরুদ্ধে গলায় সুর তুলে বলেছেন, “সাদা দাড়ি ও গোঁফ রাখলেই বাঙালি আপনাকে রবীন্দ্রনাথ ঠাকুর মনে করবেন না। বাঙালির মনে বিশ্বকবি এক অনন্য জায়গা নিয়ে আছে। বাঙালি বিশ্বকবির সাথে আপনাকে কখনোই গুলিয়ে ফেলবে না।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026