সোমবার অনেক বাড়িতেই ফোঁটা দেওয়ার নিয়ম নেই। কিন্তু অনেকেই ফোঁটা দিয়েছেন। মূলত ভাইদের মঙ্গল কামনার উদ্দেশ্যে এই ফোঁটা দেওয়া হয়। ভাইরা বোনেদের রক্ষা করবে আর বোনেরা ভাইদের দীর্ঘায়ু কামনা করবে। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ এক দৈত্য বধের পর, বোন সুভদ্রা কৃষ্ণের কপালে জয়তিলক (ফোঁটা) পরিয়ে মিষ্টি খেতে দেন। সেই থেকেই ভাইফোঁটার প্রচলন। এই ব্যাপারে অবশ্য অন্যান্য মতও প্রচলিত আছে। থাক সেসব কথা, এইবার আর ভাইফোঁটা পালন করলেন না টলিউডের এক পরিচিত অভিনেত্রী সোহিনী সরকার। ভাইফোঁটার দিনে বোনফোঁটা উৎসবে মাতলেন অভিনেত্রী। দিদির থেকে ফোঁটা নিলেন, আর নিলেন আশীর্বাদ। বোনফোঁটার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন অভিনেত্রী। অনেকেই প্রশংসা করেছেন অভিনেত্রীর এমন কাজকে আবার অনেকে ফাজলামি বলে কটাক্ষ পর্যন্ত করেছেন। অবশ্য সোহিনী কারোর কোন মন্তব্যে পাল্টা মন্তব্য করেননি। মেয়েদের সুরক্ষার কথা ভেবে, নারী জাতির অগ্রগতির কথা ভেবেই ছকবাধা নিয়ম থেকে বেরতে পেরেছেন। সমাজের প্রচলিত রীতির বিরুদ্ধে গিয়ে এমনব কাজ সত্যি প্রশংসনীয়। দেখুন সোহিনী সরকারের বোন ফোঁটা পর্বের ভাইরাল ভিডিও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…