রাজ্য

নির্বাচনের আগে কোন পথে এগোবে বাম কংগ্রেস জোট, স্থির করল অধীর সূর্যরা

বাংলা বিধানসভা নির্বাচনে নিজেদের আধিপত্য বিস্তার করতে সব রাজনৈতিক দলগুলি জোরকদমে প্রচার করতে শুরু করে দিয়েছে। এরই মধ্যে বহু প্রত্যাশিত বাম ও কংগ্রেস জোট তৈরি করেছে। ২০২১ এর ভোটযুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে বাম কংগ্রেস জোট। এখন বাম কংগ্রেস জোটের মূল দীক্ষা হল, “আগে আন্দোলন, পরে আসন”। তারা এবারের ভোটে আগের বছরের ভুলের পুনরাবৃত্তি করতে চায় না। আসনের কথা তারা পরে ভাববে, আগে তারা আন্দোলনের উপর মনোনিবেশ করবে।

অধীর চৌধুরী, আব্দুল মান্নান থেকে শুরু করে সূর্যকান্ত মিশ্র ও বিমান বসুর মত রাজনৈতিক ব্যক্তিত্বরা একসাথে মিলে আগামী বিধানসভা নির্বাচনের স্ট্র্যাটেজি তৈরি করে নিয়েছে। গত মঙ্গলবারই বৈঠক করেছে বাম কংগ্রেস জুটি। সেই বৈঠকেই তারা স্থির করেছে যে আসনের সমঝোতা পরে হবে। তার আগে বাম-কংগ্রেস আন্দোলনে তাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে।

বাম কংগ্রেসের যৌথ নেতৃত্ব জানিয়েছে তাদের লড়াই একাধারে যেমন তৃণমূলের বিরুদ্ধে আবার একই সাথে বিজেপির বিরুদ্ধে। বাংলা থেকে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করতে চায়। এছাড়াও তারা কোনভাবেই বিজেপিকে বাংলার শাসনভার দিতে চায় না। রাজ্যে নতুন সরকার গড়ার লক্ষ্যে তারা তাদের জোট নিয়ে নামবে।

এর আগে ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট করেছিল। কিন্তু জোটের আদতে কোন লাভ হয়নি। তাই এবার জোটের ভোট কৌশলে কিছু রদবদল করা হয়েছে। আগে জোটের খবর নিচুতলার নেতৃত্বদের কাছে পৌঁছায়নি। তাই তারা ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে পারিনি। কিন্তু এবারে এরকম কোন ভুল হবে না। গতবছর বাম কংগ্রেস জোট ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেনি। কিন্তু তারা এবার ২৬ নভেম্বরের দেশজুড়ে শ্রমিক ও কৃষক সংগঠনের ধর্মঘটের মাধ্যমে তাদের নির্বাচনী প্রস্তুতির আন্দোলনের সূচনা করবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026