বিনোদন

ইউভান থেকে কাবীর! জন্ম থেকেই যেসব স্টারকিডরা সেলেব, দেখে নিন এক নজরে

২০১৮ থেকে ২০ র মধ্যে টলি পাড়ায় অনেক নতুন সদস্যের আগমন হয়েছে। এককথায় সবাই খুদে সেলিব্রিটি। যেহেতু এটা ২০২০ তাই ২০ দিয়ে শুরু করা যাক। প্রথমেই আসি রাজ-পুত্তুর ইউভানকে নিয়ে। বর্তমানে ইউভান এখন হট কেক। সোশ্যাল মিডিয়ায় ইউভান বেশ পপুলার। অপারেশন থিয়েটার থেকেই জনপ্রিয়তা ছিনিয়ে নিয়েছে রাজ-শুভশ্রী’র প্রথম সন্তান ইউভান চক্রবর্তী। গত ১২ সেপ্টেম্বর জন্ম হয় ইউভানের।

এবার আসি কন্যা সন্তানে। এতো মিষ্টি একটা মেয়ে যাকে দেখলেই আপনার আদর করতে ইচ্ছা করবে। সেও সেলিব্রিটি, কিন্তু তাঁর মা তাঁকে ক্যামেরার ঝলকানি থেকে দুরেই রেখেছিলেন বেশ কিছু মাস পর্যন্ত। অবশেষে পুজোর মুখে মেয়ের মুখ দেখালেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়।২০১৯-র মাঝামাঝি সময়ে জন্ম হয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ব্যবসায়ী স্বামী সুরজিৎ হারি-র মেয়ে কিয়া।

এবারে আবারও ফিরি পুত্র তে। ‘মিতিন মাসি’ হিট হওয়ার পরে প্রেগন্যান্সির সুসংবাদ দেন কোয়েল মল্লিক। এরপর ২০২০ তেই লকডাউনের মধ্যেই মে মাসে কোয়েল মল্লিক ও নিসপাল সিং- র কোল আলো করে আসে খুদে কবীর। এই নামটিও পুজোর মধ্যে খোলসা করেন অভিনেত্রী। কোয়েল নিজেই পোস্টে করে লিখেছিলেন, ” মহাঅষ্টমীর শুভ তিথিতে আমরা সকলে খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের ছেলের নাম কবীর”।

এবার ফিরবো ২০১৮ তে, একটু পিছনে। এই খুদে ছেলেটিও বেশ বড় সেলিব্রিটি। পুঁচকে ছেলে নাকি মায়ের সঞ্চালনা মন দিয়ে দেখে। হ্যাঁ, কথা হচ্ছে পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় এবং জনপ্রিয় রান্নার শো-র সঞ্চালিকা সুদীপ চট্টোপাধ্যায়ের ছেলেকে নিয়ে। ২০১৮-র শেষ দিকে জন্ম হয় তাঁদের ছেলে আদিদেভ চট্টোপাধ্যায়ের।

শেষ হবে মেয়ে দিয়েই। এখন যার কথা বলব, সে একজন বাংলা সিরিয়ালের অভিনেত্রী। ইউভানের কয়েকদিন পরেই একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেয় অঙ্কিতা মুজুমদার পালের প্রথম কন্যা সন্তান। জড়োয়ার ঝুমকো-খ্যাত এই অভিনেত্রীকে বহুবার সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতে দেখা গিয়েছে। দেখুন কি চমৎকার মেয়ে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026