কলকাতা: বর্ষা ইতিমধ্যেই বিদায় নিয়েছে এমন কথা সরকারিভাবে ঘোষণা করে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আর বর্ষা বিদায় নিতেই কার্যত হেমন্তের বাতাস রাজ্য জুড়ে বইতে শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, এর আগেই জাঁকিয়ে এ বছর রাজ্যে শীত পড়তে চলেছে, এমন পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। আর সেটারই শুরুয়াত এখন থেকেই হয়ে গিয়েছে, এমনটা বলাই যায়।
রাজ্যের পশ্চিমী জেলাগুলিতে চড়চড় করে নামছে তাপমাত্রা। বইছে হেমন্তের হিমেল হাওয়া। ঝলমলে আকাশ, রোদের আনাগোনা, হেমন্তের দুপুরে শীতের আমেজ বেশ উপভোগ করছে রাজ্যবাসী। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব কেটে গিয়েছে। রাত পোহালেই ধনদেবীর আরাধনায় মাতবে রাজ্যবাসী। আর এরই মধ্যে হেমন্তের নিশিতে শীতের পরশ যে লাগছে, তা বেশ উপভোগ করছে সকলে।
বুধবারের মতো বৃহস্পতিবারও সকাল থেকেই কলকাতার আকাশ রোদ ঝলমলে। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছলি ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭০ শতাংশ। এদিনও সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। আর শুক্রবারও তেমন খুব একটা আবহাওয়ার পরিবর্তন হবে না। ফলে আগামিকাল, শুক্রবার লক্ষ্মীপুজোতে আকাশ ঝলমলে থাকবে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
এদিকে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে নিম্নচাপটি সৃষ্টির পর আদতে কোনদিকে যাবে, তা এখনও সঠিক ভাবে জানা যায়নি। তাই এই নিম্নচাপের অভিমুখ অন্যদিকে ঘুরে গেলে বঙ্গে দ্রুত জাঁকিয়ে কনকনে ঠাণ্ডা পড়ার পথ আরও প্রশস্ত হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…