বিনোদন

শাহরুখ খানের হাত ধরে বলিউডে পা রেখেছেন এই ৬ অভিনেত্রী

কৌশিক পোল্ল্যে: বলিউড ইন্ডাস্ট্রিতে শাহরুখ খান একটি বিশেষ নাম। ‘রোম্যান্স কিং’ অভিধায় ভূষিত এশিয়ার অন্যতম ধনীতম অভিনেতা তিনি। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার রাজত্ব আজও অব্যাহত রয়েছে, কাজেই তার সঙ্গে বলিউডে প্রথম ছবিতে ডেবিউ করা সত্যিই খুব ভাগ্যের বিষয়। এই সুযোগ পেয়েও ছিলেন তৎকালীন বহু উঠতি ও নবাগতা অভিনেত্রীরা, যারা বর্তমানে ইন্ডাস্ট্রিতে বেশ প্রতিষ্ঠিত। আজ সেই সকল অভিনেত্রীর কথাই জেনে নেব, যাদের কেরিয়ারের শুরুটাই হয়েছিল শাহরুখের হাত ধরে।

১) শিল্পা শেট্টি: ১৯৯৩ সালে ‘বাজিগর’ ছবির মাধ্যমে শাহরুখের সঙ্গে প্রথম বলিউডে আত্মপ্রকাশ করেন শিল্পা। সিনেমায় তার চরিত্রের নাম ছিল ‘সীমা’। শিল্পা ছাড়াও ছবির আরও দুই মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ ও কাজল, যারা পরবর্তীতে একটি ‘সুপারহিট কাপল’ হিসেবে পরিচিতি পান এবং শিল্পাও বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন যার মধ্যে ‘ধড়কন’, ‘মে খিলাড়ি তু আনাড়ি’ অন্যতম।

২) মহিমা চৌধুরি: দার্জিলিং এ জন্মগ্রহন করা এই বঙ্গতনয়া ১৯৯০ সালে ‘মিস ইন্ডিয়া’ সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হন। এরপর তিনি বেশ কিছু অ্যাডফিল্মের অফার পান। অবশেষে ১৯৯৭সালে শাহরুখের বিপরীতে তার প্রথম ছবি রিলিজ হয়, যার নাম ‘পরদেশ’। এই ছবিতে মহিমার চরিত্রের নাম ছিল ‘কুসুম’।

৩) প্রীতি জিন্টা: স্বল্প সময়ের বলিউড কেরিয়ারে বেশ কিছু অসাধারন ছবি উপহার দিয়েছেন এই অভিনেত্রী। তার মিষ্টি হাসিতে আজও ভোলে দর্শকদের মন। সুন্দরী এই অভিনেত্রী তার বলিউড ডেবিউ করেন শাহরুখের বিপরীতে ‘দিল সে’ ছবির মাধ্যমে এবং এই ছবির জন্য সেই বছরের বেস্ট ডেবিউ ফিমেল এর পুরষ্কারটি হাতে পান প্রীতি। এই ছবিতে তার চরিত্রের নাম ছিল ‘প্রীতি নাঈয়ার’।

৪) দীপিকা পাডুকোন: ২০০৭ সালে ফারহা খান গ্র্যান্ড প্রেজেন্টেশনে ‘ওম শান্তি ওম’ ছবিতে শাহরুখের বিপরীতে দীপিকাকে কাস্ট করেন। ‘শান্তিপ্রিয়া’ চরিত্রে অভিনয়কারী দীপিকার এটিই ছিল প্রথম ছবি। বর্তমানে দীপিকা বেশকিছু হিট সিনেমা দিয়ে বলিউডের তথাকথিত ‘সুপারস্টার’ তকমাটি ছিনিয়ে নিয়েছেন।

৫) অনুষ্কা শর্মা: বিরাট কোহলির স্ত্রী এবং ইন্ডিয়ান ক্রিকেট অধিনায়কের ‘ফার্স্ট লেডি’ অনুষ্কার কেরিয়ার শুরু হয়েছিল ২০০৮ সালে ‘রব নে বানা দি জোরি’ নামক সুপারহিট ফিল্মের মাধ্যমে। প্রথম ছবিতে তার চরিত্রের নাম ছিল ‘তানি সাহানি’। পরবর্তীতে এই জুটি আরও বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন।

৬) মাহিরা খান: পাকিস্তানি অভিনেত্রী সেদেশে বেশকিছু ছবির কাজ সারলেও তার বলিউডে অভিষেক ঘটে ২০১৭ সালে ‘রেইস’ ছবির মাধ্যমে। শাহরুখের বিপরীতে অভিনয়কারী মাহিরার চরিত্রের নাম ছিল ‘মহসিনা’।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026