করোনা সংক্রমণ পরিস্থিতিতে এবার জোর করে সাফাই কর্মীকে হ্যান্ড স্যানিটাইজার খাওয়ানোর অভিযোগ উঠলো উত্তরপ্রদেশের রামপুর এলাকায়। মোতিপুরা গ্রামে সাফাইয়ের কাজে থাকা ওই ব্যাক্তির নাম কুনওয়ার পাল। জীবাণুনাশক স্প্রে করাকালীন ভুল করে এক ব্যক্তির পায়ে ছিঁটে গেলে কয়েকজন তাকে ঘিরে ফেলে। এরপর জোর করে সেই জীবাণুনাশক তাকে খাইয়ে দেওয়া হয়। শুধু তাই নয় তাকে মারধর করার অভিযোগও উঠেছে ৪-৫ জনের বিরুদ্ধে। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার পর তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়।
রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে মানুষের শরীরে জীবাণুনাশক স্প্রে করলেই যে সংক্রমণ রোধ করা যাবে, এমন কোনো বৈজ্ঞানিক যুক্তি দেওয়া হয়নি। এবার এই পরিস্থিতিতে সাফাইকর্মীকে খুনের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রসঙ্গত, কিছুদিন আগে উত্তরপ্রদেশে ভিন রাজ্যের শ্রমিকদের উপর জীবাণুনাশক স্প্রে করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিলো। খোদ পুলিশের ওপর অমানবিক ব্যবহার করার অভিযোগ এনেছিলো সাধারণ মানুষ। শ্রমিকদের বসিয়ে কীটনাশক স্প্রে করা থেকে শুরু করে কেরলে বাইক আরোহীদের লাইনে দাঁড় করিয়ে স্প্রে করা সবেতেই পুলিশের অমানবিক চেহারা সামনে এসেছিলো।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…