বর্তমান পরিস্থিতিতে গোটা বিশ্ব এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করে চলেছে। মারন করোনা ভাইরাসের ছোবল থেকে বাঁচতে দেশের সরকার লকডাউনের নির্দেশিকা জারি করেছে। এর ফলে ধনী-দরিদ্র থেকে হিন্দু-মুসলিম-খ্রীষ্টান সকলেই ঘরের মধ্যে রয়েছে কারণ ভাইরাস জাত-ধর্ম মানে না মানে না কোন সীমানা বা কাঁটাতার।
এই পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের কিছু কিছু দোকানপাট ছাড়া সমস্ত কিছুই রয়েছে বন্ধ। বন্ধ রয়েছে বিমান পরিষেবা থেকে ট্রেন বাস ও সমস্ত গণপরিবহন ব্যবস্থা। এই যুদ্ধে সবচেয়ে সামনের সারিতে রয়েছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত মানুষজন এবং তারপরে রয়েছে দেশের প্রশাসনের সাথে যুক্ত ব্যক্তিরা এবং সাফাই কর্মীরা। বাকি সমস্ত ক্ষেত্রগুলি হয় ছুটি বা না হলে ‘বাড়ি থেকে কাজ’ পদ্ধতি চালু করেছে।
সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও রয়েছেন ঘরবন্দী অবস্থাতে। বিভিন্ন সময়ে উনারা ভক্তদের উদ্দেশ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে সচেতনতার বার্তা ছড়িয়ে দিয়েছেন। এবার দেখা গেল এক অন্য চিত্র। ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন তেন্ডুলকর একটি চিত্র শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে তিনি নিজেই নিজের চুল কাটছেন।
কয়েকদিন আগে এক ভিডিওতে দেখা গিয়েছিল ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির চুল কেটে দিচ্ছেন তাঁর অভিনেত্রী পত্নী অনুষ্কা শর্মা। আসলেই লকডাউনের মধ্যে সেলুন দোকান বা হেয়ার স্টাইল এর দোকান গুলিও বন্ধ রয়েছে তাই সাধারণ মানুষের পাশাপাশি কিংবদন্তীরা পড়েছেন সমস্যায়। যার নামের পাশে সবমিলিয়ে প্রায় ৩৭ হাজার রান লেখা রয়েছে, গোটা বিশ্বজুড়ে যার খ্যাতি, সেই মানুষটি যিনি ক্রিকেটের ভগবান নামে খ্যাত তিনিও এই পরিস্থিতিতে অসহায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…