বিনোদন

অভিনেতা আমির খানকে খুনি হিসেবে ঘোষনা করল পাক মিডিয়া, জানুন ঘটনার কারন

কৌশিক পোল্ল্যে: বলিউডের বিশিষ্ট অভিনেতা আমির খান নাকি খুনি! এমনটাই দাবি করল পাকিস্তানের একটি সংবাদ মাধ্যম। আসলে পুরো বিষয়টিই একটি ভ্রান্তিমূলক ঘটনা বা বলা চলে খবর বিভ্রাট। আসলে ভুলের সূত্রপাত ঘটে নামে সাদৃশ্য থাকায়। অভিনেতার নামের সঙ্গে হুবহু একই নামের এক দোষীকে নিয়েই মূলত নিউজটি কভার করা হয়।

ওই সংবাদ মাধ্যম খবরটি প্রচারের পূর্বে তার উপস্থাপনা তৈরি করান এক অনভিজ্ঞ সাংবাদিককে দিয়ে, যার জেরেই ঘটে যায় এই বড়সড় বিপত্তি। জনৈক সাংবাদিক খুনিকে না চিনেই শুধু নামে সাদৃশ্য থাকায় ভুলবশত আমির খানের ছবিটি লাগিয়ে দেন। যদিও দ্রুত নিজেদের ভুল বুঝতে পারেন মিডিয়া কর্তৃপক্ষ, কিন্তু ততক্ষনে যা হবার তা হয়ে গিয়েছে।

সেই সংবাদ মিডিয়ার পরিবেশিত ছবিটি ছড়িয়ে পড়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যার ফলে ভুল তথ্যটি সকলের সামনে আসে। বিশেষত ভারতে আমির খানের ভক্তরা এই ঘটনায় বেজায় চটেছেন, সংবাদ মাধ্যমে এই ভুলের তারা তীব্র নিন্দা জানিয়েছেন। নেটিজেনদের বক্তব্য, অজান্তেও এত বড় ভুল কাম্য নয়, যেখানে আমির খানের মতো তারকার নাম জড়িয়ে যায়।

উল্লেখ্য আসল খবরটি যাকে নিয়ে তিনি পাক আসামি আমির খান, যার মাথায় ছিল খুনের দায়, কিন্তু টানা ১৭ বছর পর তিনি বেকসুর খালাস হন। এই খবরটি কভার করতেই তার ছবির বদলে আমিরের ছবি ভুলবশত দেখানো হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর সোশ্যাল মাধ্যমে খিল্লি শুরু হয় এবং মিডিয়া সংস্থাটি ভয়ানক ট্রোলের শিকার হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026