১লা অক্টোবর থেকে নতুন নিয়ম চালু করতে চলেছে TRAI, প্রচুর সুবিধা পাবেন Jio, Airtel, Vi এবং BSNL ব্যবহারকারীরা

মোবাইল ব্যবহারকারীদের সুবিধা করার জন্য নানান সময়ে নতুন নতুন নিয়ম পরিবর্তন করে চলেছে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি। TRAI প্রায়শই এমন কিছু পদক্ষে গ্রহণ করে যাতে টেলিকম সংস্থাগুলির স্বেচ্ছাচারিতা হ্রাস পায় এবং গ্রাহকরা সর্বাধিক সুবিধা পেতে পারেন। TRAI এখন ১ অক্টোবর থেকে ভারতজুড়ে এক নতুন নিয়ম কার্যকর করতে শুরু করেছে বলে জানা যাচ্ছে। এই নতুন নিয়ম কার্যকর হওয়ার ফলে, জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া এবং BSNL গ্রাহকরা নতুন কিছু সুবিধা পেয়ে যেতে পারেন।

আপনাদের জানিয়ে রাখি, অনলাইন জালিয়াতির পরিমাণ এখন অনেক বেড়েছে ভারতে। সেই কারণেই এই সমস্ত কেলেঙ্কারি ক্রমবর্ধমান ঘটনা বন্ধ করতে, এক সেপ্টেম্বর থেকে এই নতুন নিয়মগুলি কার্যকর করা হয়েছিল। তবে সমস্ত কোম্পানির তরফে সেপ্টেম্বর মাস থেকেই এই নিয়ম কার্যকর করা শুরু হয়নি। সেই কারণে এক মাস এই সময় সীমা বৃদ্ধি করা হয়েছিল। তবে অক্টোবর মাস থেকে কিন্তু এই নতুন পরিষেবা আপনারা পেতে পারেন। আপনাদের জানিয়ে রাখি, দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন নেটওয়ার্ক প্রোভাইডার ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে থাকে। তবে ১ অক্টোবর থেকে, আপনার এলাকায় কোন কোন নেটওয়ার্ক ভালো পাওয়া যাচ্ছে সেই সম্পর্কে আপনারা মোবাইলে তথ্য পেয়ে যেতে পারবেন। গ্রাহকদের সুবিধার জন্য, TRAI টেলিকম কোম্পানিগুলিকে, তাদের ওয়েবসাইটে নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার ঘোষণা করেছে।

টেলিকম সংস্থাগুলিকে জালিয়াতি এবং কেলেঙ্কারি প্রতিরোধ করার বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে বলেও জানিয়ে দিয়েছে ট্রাই। প্যামক কল বন্ধ করার জন্য, TRAI এবার টেলিকম সংস্থাগুলিকে একটি জাতীয় স্প্যাম কলের নম্বরের একটি পৃথক তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছে। ইতিমধ্যেই এই তালিকা তৈরি কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে, ১ অক্টোবর থেকে ১৪০ দিয়ে যে সমস্ত নম্বর শুরু হবে, সেগুলো বুঝে নেবেন কোম্পানির তরফ থেকে করা হচ্ছে। তবে অন্যান্য নম্বর কিন্তু সম্পূর্ণভাবে স্প্যাম নম্বর হবে। কোম্পানিগুলি এবার শুধুমাত্র ১৪০ শীর্ষক টেলি মার্কেটিং নম্বর দিয়েই কল করতে পারবেন গ্রাহকদের।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026