ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। তবে অনেক সময় ট্রেন লেট করে বা ট্রেন ক্যানসেল হয়ে যাওয়ার জন্য যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হয়। কিছু কিছু সময় আবার ট্রেন ড্রাইভার্ড করে দেওয়া হয়, যার জন্য ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয় আগে থাকতে টিকিট কেটে রাখা যাত্রীদের।
ভারতীয় রেল এখন যাত্রী পরিষেবার নিরিখে অনেকটাই উন্নতি করেছে। কিন্তু এখনো মাঝে মাঝে ট্রেনযাত্রার কিছু সময় আগেই ট্রেন বাতিল হয়ে যাওয়ার ঘটনা ঘটেই থাকে। বিভিন্ন কারণের জন্য ট্রেন বাতিল হয় প্রধানত। কারণগুলি হল যেমন খারাপ আবহাওয়া, প্রযুক্তিগত সমস্যা, রেল ট্রাক সমস্যা ইত্যাদি। বিশেষ করে বর্ষাকালে এবং শীতকালের সকালে কুয়াশার জন্য অনেক সময় ট্রেন বাতিল হয়ে যায়। মাঝে মাঝে কোনো রুটের ট্রেন সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয় বা আংশিক ডাইভার্ট করে দেওয়া হয়।
আজ ৭ ই নভেম্বর, ২০২২ ভারতজুড়ে অনেক ট্রেন বাতিল করা হয়েছে। আজ ১৪২ টি ট্রেন বাতিল হয়েছে। এছাড়া ১৯ ট্রেনের রুট ডাইভার্ট করা হয়েছে। যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে তার মধ্যে প্যাসেঞ্জার, এক্সপ্রেস ও মেল ট্রেন রয়েছে। এছাড়া আর বাতিল হয়ে যাওয়া ট্রেনের মধ্যে আপনার যাতায়াতের ট্রেনে আছে নাকি জানার জন্য আপনাকে enquiry.indianrail.gov.in/mntes/ ওয়েবসাইটে গিয়ে cancelled train list অপশানে ক্লিক করতে হবে। সেখানে বাতিল হয়ে যাওয়া সব ট্রেনের নাম এবং নম্বর চলে আসবে। এছাড়া আপনার ট্রেন পুনঃনির্ধারিত বা ড্রাইভার্ড হয়েছে নাকি জানতে ওই ওয়েবসাইটে reschedule diverted today update অপশনে ক্লিক করতে হবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…
শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…
বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…
সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…
শেষ দিনটা যদি জানতাম…’—একটা বাক্যেই যেন ধরা পড়ে গেল সমস্ত অনুভূতি। জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’ হঠাৎ…
টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…