নিউজ

Train Cancelled: ২ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধমান শাখায় বাতিল একাধিক ট্রেন, রইলো পুরো তালিকা

বাংলায় লোকাল ট্রেনের দৌলতে সকাল সকাল কলকাতার বুকে কাজ করতে আসেন হাজার হাজার মানুষ। এছাড়াও খুবই কম সময়ে এবং অত্যন্ত কম খরচে দূরের কোনো জায়গায় যাতায়াত করতে হলে লোকাল ট্রেনের চেয়ে ভালো আর কিছু হতে পারে না। কিন্তু মাঝে মাঝেই রেলওয়ের কাজের জন্য ব্যাহত হয় লোকাল ট্রেন পরিষেবা। সম্প্রতি জানা গিয়েছে যে কাজ চলবে হাওড়া ডিভিশনের রসুলপুর শক্তিগড় শাখায়। আসলে রসুলপুর এবং শক্তিগড়ের মধ্যে তৃতীয় লাইনের কাজ চলছে। সেই জন্য আজ শুক্রবার, শনিবার, রবিবার, মঙ্গলবার, পরের সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার হাওড়া বর্ধমান মেন এবং কর্ড লাইন বন্ধ থাকবে।

পূর্ব রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই জানিয়েছে যে রসুলপুর শক্তিগড় শাখায় লাইনের কাজ চলার জন্য হাওড়া বর্ধমান মেন লাইন ও ডাউন কর্ড লাইনে ১২০ মিনিট থেকে ১৮০ মিনিট পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। তাই এই পরিস্থিতিতে পূর্ব রেল কয়েক জোড়া লোকাল ট্রেন বাতিল করতে বাধ্য হয়েছে এবং কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। আবার কয়েকটি ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। কবে ও কোন ট্রেন বাতিল থাকবে বা কোন ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে, তা বিশদে জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

বর্ধমান থেকে বাতিল ট্রেনের তালিকা:

  • ২৬ আগস্ট, ২৭ আগস্ট, ৩০ আগস্ট এবং ১ সেপ্টেম্বর বাতিল থাকবে ৩৭৮৩৪ বর্ধমান হাওড়া লোকাল ভায়া মেন লাইন এবং ৩৭৮৩৬ বর্ধমান হাওড়া লোকাল ভায়া মেন লাইন।
  • ২৮ আগস্ট এবং ২ সেপ্টেম্বর বাতিল থাকবে ৩৬৮৩৬ বর্ধমান হাওড়া লোকাল ভায়া কর্ড লাইন, ৩৬৮৩৮ বর্ধমান হাওড়া লোকাল কর্ড লাইন এবং ৩৬৮৪০ বর্ধমান হাওড়া লোকাল ভায়া কর্ড লাইন।

হাওড়া থেকে বাতিল ট্রেনের তালিকা:

  • আজ ২৬ আগস্ট এবং আগামী শনিবার ২৭ আগস্ট বাতিল থাকবে ৩৭৮২৩ হাওড়া বর্ধমান লোকাল ভায়া মেল লাইন।
  • এরপর আগামী ২৮ আগস্ট এবং ২ সেপ্টেম্বর বাতিল থাকবে ৩৬৮২১ হাওড়া বর্ধমান লোকাল ভায়া কর্ড লাইন, ৩৫৮২৩ হাওড়া বর্ধমান লোকাল ভায়া কর্ড লাইন এবং ৩৬৮২৫ হাওড়া বর্ধমান লোকাল ভায়া কর্ড লাইন।
  • ৩০ আগস্ট ও ১ সেপ্টেম্বর বাতিল থাকবে ৩৭৮২৩ হাওড়া বর্ধমান লোকাল ভায়া মেল লাইন ও ৩৭৮২৫ হাওড়া বর্ধমান লোকাল ভায়া মেল লাইন।

সময় পরিবর্তন হওয়ার ট্রেনের তালিকা:

  • আগামীকাল শনিবার ২৭ আগস্ট সকাল ৭:৫৫ এর পরিবর্তে সকাল ১০:১৫ তে আজিমগঞ্জ থেকে ছাড়বে ১৩০২৮ ডাউন কবিগুরু এক্সপ্রেস।
  • শনিবার দুপুর ১:৪০ এর ৩৭৮২৮ বর্ধমান হাওড়া লোকাল ভায়া মেন লাইন ছাড়বে দুপুর ২ টো তে।
Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026