নিম্নচাপের প্রভাবে সপ্তাহের শেষেও রাজ্যে বৃষ্টি দুর্যোগ অব্যাহত থাকবে। আগামী শনি ও রবিবার রাজ্যে বাড়তে পারে বৃষ্টি বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টিপাত হওয়ার সর্তকতা জারি করা হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। আজ শুক্রবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ রয়েছে কলকাতায়। তবে বেলা বাড়লে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশে তাপমাত্রা বাড়বে এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশি। তাই আদ্রতাজনিত ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
আজ সকালে শহরতলীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রী সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্ব্বোচ পরিমাণ ৯২ শতাংশ। গতকালের মতো আজও কলকাতায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী শনি ও রবিবার কলকাতায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে।
তবে উত্তরবঙ্গে আজ থেকে প্রবল বৃষ্টিপাত হওয়ার সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। জানা গিয়েছে, কালিম্পঙ্গে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, মালদা, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে। আগামীকাল শনিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। দার্জিলিং এবং কোচবিহারেও কমবেশি বৃষ্টিপাত হতে পারে।
আসলে মৌসুমী অক্ষরেখা রাজস্থানের সুস্পষ্ট নিম্নচাপ থেকে জয়সালমীর গোয়ালিয়ার রাচি বাঁকুড়া হয়ে বাংলাদেশের মধ্যে দিয়ে মিজোরাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই অক্ষরেখা ক্রমশ দক্ষিণবঙ্গ থেকে সরবে বলেই জানা গিয়েছে। কিন্তু বর্তমানে এই অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপকূলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি করছে। এছাড়া রাজস্থানে রয়েছে আরও একটি নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত। এই জন্যই শনিবার উত্তরবঙ্গ, সিকিম এবং বিহারে ভারী বৃষ্টি হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…