সম্প্রতি তৃণা ইন্সটাগ্রামে শেয়ার করলেন ফুলশয্যায় তাঁর নাচের ভিডিও। তৃণা ভিডিওটি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। অবশ্যই এটি হলো তৃণার অনস্ক্রিন ফুলশয্যা। স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘খড়কুটো’য় গুনগুনের চরিত্রে অভিনয় করছেন তৃণা। এই মুহূর্তে ‘খড়কুটো’য় চলছে গুনগুন ও সৌজন্যের বিয়ের আসর। গুনগুন ও সৌজন্যের বিয়ের দৃশ্য বাড়িয়ে দিয়েছে ‘খড়কুটো’র টিআরপি। তৃণার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে নববধূর সাজে ঘুম থেকে উঠে গুনগুন নিজের স্বামী সৌজন্যের কথা ভেবে নাচতে শুরু করেছে বিছানাতেই।
একটি সাক্ষাৎকারে নীল ও তৃণা জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন নীল ও তৃণা। 2021 সালের 9 ই জানুয়ারি হবে নীল ও তৃণার সঙ্গীত। সঙ্গীত অনুষ্ঠানে পারফরম্যান্স করার জন্য ‘রাউডি বেবি’ গানে নাচ প্র্যাকটিস করছেন নীল। সঙ্গীতের দিনই হবে নীল ও তৃণার এনগেজমেন্ট। শোনা যাচ্ছে, নীল তৃণার জন্য হীরের আংটি পছন্দ করেছেন। 3 রা ফেব্রুয়ারি হবে আইবুড়ো ভাত ও তৃণার মেহেন্দি । 4 ঠা ফেব্রুয়ারি সিটি ক্লাবে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হবে নীল ও তৃণার বিয়ে। তবে ভ্যালেন্টাইনস ডে’র দিন অর্থাৎ 14 ই ফেব্রুয়ারি হবে নীল ও তৃণার গ্র্যান্ড রিসেপশন। কিন্তু নীল ও তৃণার রিসেপশনের দিনে পুরুলিয়ার বিলাসবহুল রিসর্টে এনগেজমেন্ট ও রেজিস্ট্রি ম্যারেজ হতে চলেছে টেলিটাউনের আরেক জনপ্রিয় জুটি রুদ্রজিৎ ও প্রমিতার। ফলে মিডিয়া হাইপ দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে দুই জুটির ক্ষেত্রেই। বিয়ের পর নীল ও তৃণা হানিমুনের জন্য গ্রীস রওনা হবেন বলে জানা গেছে। নীল জানিয়েছেন, তৃণা তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মানুষ। তৃণার মতো করে নীলকে কোনোদিন কেউ বোঝেনি। এমনকি নীলের অত্যধিক কথা বলার অভ্যাস তৈরি হয়েছে তৃণার জন্য।
গত দশ বছর ধরে তৃণা ও নীল সম্পর্কে রয়েছেন। সম্প্রতি তাঁরা তাঁদের দিওয়ালি স্পেশ্যাল ফটোশুট-এর ছবি শেয়ার করেছেন করলেন ইন্সটাগ্রামে । তৃণা ছবিগুলি শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়। এই ছবিগুলিতে তৃণা পরেছিলেন হলুদ রঙের শিফন শাড়ি। নীলের পরনে ছিল হালকা কমলা রঙের পাঞ্জাবি। নীল ও তৃণা ঘনিষ্ঠ ফটোগুলি যথেষ্ট প্রশংসিত হয়েছে। নীল ও তৃণা দুজনেই নেটিজেনদের দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও দিওয়ালি উপলক্ষ্যে তৃণা ও নীল শব্দবাজি না ব্যবহার করার বার্তা দিয়েছেন। তাঁরা বলেছেন, শব্দবাজি ব্যবহারের কারণে বাতাস আরও দূষিত হয়ে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। ফলে নীল ও তৃণা নিজেরাও শব্দবাজি ব্যবহার করা থেকে বিরত থেকেছেন।
পুজোর আগে তাঁরা দুজনে ফটোশুট করেছিলেন। সেই ফটোশুটের জন্য পোশাকের রঙ ছিল লাল-সাদা। এমনকি তাঁরা দুজনে বিখ্যাত বলিউড ফিল্ম ‘ঝুম বরাবর ঝুম’-এর জনপ্রিয় গান ‘ফলক তক’-এর সাথে একটি ডান্স ভিডিও শুট করেছিলেন। নীল ও তৃণার এই ছবিগুলি ও ভিডিওটি যথেষ্ট ভাইরাল হয়েছে।
এই মুহূর্তে জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘কৃষ্ণকলি’তে মুখ্য চরিত্র শ্যামার স্বামী নিখিলের ভূমিকায় অভিনয় করছেন। তৃণা অভিনয় করছেন স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘খড়কুটো’য় গুনগুনের চরিত্রে। কিছুদিন আগে তৃণা নববধূর সাজে সেজে একটি ভিডিও পোস্ট করেছিলেন। নেটিজেনরা ভেবেছিলেন, নীল ও তৃণা হয়তো ‘সিক্রেট ওয়েডিং’ করলেন। কিন্তু পরে তৃণা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান, এটি ‘খড়কুটো’ সিরিয়ালে তৃণা অভিনীত চরিত্র গুনগুনের বিয়ের দৃশ্য। তবে নেটিজেনদের অনেকেই তৃণাকে জিজ্ঞাসা করেছেন, তাঁর ও নীলের বিয়ের ফুল কবে ফুটবে! এবার সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন তৃণা। আপাতত নেটিজেনরা অপেক্ষা করছেন ফেব্রুয়ারি মাসে তৃণাকে বধূবেশে দেখার।
PaleyFest LA 2026 is set to light up Hollywood once again, running from April 4–12…
Before marrying Prince Harry, Meghan Markle was best known for her role as Rachel Zane…
Fans of Hulu’s post-apocalyptic drama Paradise can rest assured that showrunner Dan Fogelman has a…
Actor Jim Beaver has penned an emotional tribute to his Supernatural co-star and real-life partner…
Paramount+ has confirmed that Criminal Minds: Evolution will return for its 19th season on May…
Norway’s Princess Mette-Marit made an unexpected appearance at the Royal Palace in Oslo to welcome…