নিউজ

ফেসবুক বিজেপি চর্চা তুঙ্গে, ২০১৯-এর ভিডিও প্রকাশ করে তৃনমূলের সক্রিয়তা জানালেন কাকলি ঘোষ দস্তিদার

নয়াদিল্লি : কিছুদিন আগেই ফেসবুকের সাথে বিজেপির যোগকে কেন্দ্র করে মোদীকে সরাসরি নিশানা করেছিলেন কংগ্রেস। আর এবার ফেসবুক বিতর্কে সংসদের তথ্যপ্রযুক্তি বিষয়ক স্থায়ী কমিটিতে সরব হতে চলেছে তৃণমূল কংগ্রেস। গতবছরই সংসদে এই বিষয় নিয়ে সরব হওয়ার বিষয় স্মরণ করিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা  ডেরেক অব্রায়েন। কিছুদিন আগেই কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী মার্কিন সংবাদমাধ্যমের এক রিপোর্ট পাওয়ার পরেই কেন্দ্রকে সরাসরি আক্রমন করেন। তিনি জানান কেন্দ্র ফেসবুককে নিয়ন্ত্রণ করেছে।

টুইটারে কেন্দ্রকে গুছিয়ে আক্রমণ করার পরেই ফেসবুক সিইও মার্ক জুকেরবার্গকে চিঠি দেন কংগ্রেসের সাধারণ সচিব কে সি ভেনুগোপাল। মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্ট এর ওপর ভিত্তি করেই এদিন ভেনুগোপাল লেখেন, “হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভারতে আর্থিক লেনদেন চালু করতে চান মার্ক জাকারবার্গ। এই কারণেই ফেসবুক-হোয়াটসঅ্যাপ নিয়ন্ত্রণ করতে দেওয়া হচ্ছে বিজেপিকে”। রাজ্যসভার অধিবেশনে ফেসবুক-বিজেপি সম্পর্ক নিয়ে অভিযোগও  তুলেছিলেন ডেরেক। সেই ভিডিয়ো আজ টুইট করে বিজেপিকে নিশানা করেন তৃণমূল সাংসদ কাকলী ঘোষ দস্তিদারও।

 

কেন্দ্রীয় শাসকদলকে আক্রমণ করে ডেরেক জানান, “আমরা অনেক আগে এই নিয়ে অভিযোগ করেছি। এমনকী তৃণমূল কংগ্রেসের শতাধিক কর্মী-সমর্থকের অ্য়াকাউন্ট ফেসবুক ডিলিট করেছে”।

সম্প্রতি মার্কিন সংবাদসংস্থা ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুক সংস্থার কর্মীদের বিজেপি নেতাদের বিরুদ্ধে বিদ্বেষ রোধ আইন প্রয়োগে ক্রমাগত বাধা দিয়েছেন ফেসবুক ইন্ডিয়ার এগজিকিউটিভ আঁখি দাস। সব মিলিয়ে এখন বিজেপি ফেসবুকের চর্চা তুঙ্গে, আর তার হাল বার করতে মরিয়া কেন্দ্র।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026