Categories: নিউজ

জানেন থাইল্যান্ড সফরে সারা আলী খানকে নিয়ে গিয়ে কত খরচ করেছিলেন সুশান্ত?

সুশান্ত মামলায় জড়িয়ে গেছে বহু প্রভাবশালী নাম। অভিনেতার সম্পর্ক নিয়েও চলছে টানাপোড়েন। মাঝে বিতর্ক উঠেছিল সুশান্ত ও সারা আলী খানের সম্পর্ক ও সেই সঙ্গে তাঁদের থাইল্যান্ড সফর নিয়েও। বিষয়টি সামনে আসতেই সারাকে নিয়েও চর্চা শুরু হয়।

সুশান্ত-সারার প্রেম সম্পর্ক নিয়ে ইতিমধ্যে অনেকেই মুখ খুলেছেন। সেই বক্তব্য গুলি থেকে জানা গেছে সুশান্ত-সারার সম্পর্ক ছিল খুব সুন্দর। একে অপরকে শ্রদ্ধা করতেন উভয়েই। ২০১৮ তে ‘কেদারনাথ’ ছবির শুটিংয়ের সময় থেকেই একে ঘনিষ্ঠ হন, এবং সম্পর্কে জড়ান। এই প্রসঙ্গেই উঠে আসে সুশান্ত ও সারার থাইল্যান্ড ট্রিপের কথা।

সুশান্তের প্রাক্তন সহকারী সাবির আহমেদ সুশান্তের থাইল্যান্ড সফর সম্পর্কে বিস্তারিত জানান। বস্তুত, কেদারনাথ ছবির সাফল্যে খুশি হয়ে সুশান্ত সারাই এই সফরের আয়োজন করেন। ট্রিপে সুশান্ত সারা ছাড়াও আরো পাঁচ জন ছিলেন, যাদের মধ্যে সাবির নিজেও অন্যতম। মাত্র দুইদিনের ওই ট্রিপে বেশির ভাগ সময় হোটেলেই কাটিয়েছিলেন সুশান্ত ও সারা বলে জানান সাবির। সফরের সম্পূর্ণ খরচ সুশান্ত নিজেই বহন করেন এবং সব মিলিয়ে ৭০ লক্ষ টাকা খরচ হয় থাইল্যান্ড সফরে সুশান্তের। যদিও এই বিষয়ে সারার কোনো মন্তব্য পাওয়া যায় নি।

উল্লেখ্য, সুশান্তের থাইল্যান্ড সফরের খরচের কথা রিয়াই সংবাদ মাধ্যমকে জানান। সেই সঙ্গে সুশান্তের রাজকীয় জীবন যাপন ও বন্ধু-বান্ধব-কর্মীদের জন্য দেদার খরচ করার কথাও রিয়া বলেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026