রাজ্য

নন্দীগ্রাম দিবসে তৃণমূলের জোড়া কর্মসূচি, প্রচার শুরু অভিষেকের

১৪ মার্চ হল নন্দীগ্রাম দিবস এবং বাংলার মসনদে বসার লড়াইয়ে এবারে সবথেকে গুরুত্বপূর্ণ আসন হয়তো নন্দীগ্রাম। এখানে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির হয়ে নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী। আর এবারে নন্দীগ্রাম দিবসে জোড়া কর্মসূচি গ্রহণ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস জানিয়ে দিয়েছে, রবিবার দুপুরে ধর্মতলার গান্ধী মূর্তি থেকে শুরু করে হাজরা মোড় পর্যন্ত একটি মিছিল হবে। এই মিছিলে নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে রবিবার তৃণমূল ইশতেহার প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বর্তমানে উত্তেজনা রাজ্য রাজনীতিতে। বাংলায় তৃণমূল সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে নন্দীগ্রামের ভূমিকা অপরিসীম। বিগত ২০০৭ সালে বামফ্রন্ট সরকারের আমলে পুলিশের গুলিতে খুন হয়েছিলে নন্দীগ্রামের ১৪ জন। জমি অধিগ্রহণ কে কেন্দ্র করে বামফ্রন্ট সরকারের পুলিশের গুলিতে নিরীহ গ্রামবাসীর মৃত্যু হয়েছিল। আর এই ঘটনার উপর নির্ভর করে রাজ্যে পালাবদল হয়।

বিধানসভা নির্বাচনের আগে এবারে আবারও নতুন করে শিরোনামে রয়েছে নন্দীগ্রাম। নন্দীগ্রাম আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন শুভেন্দু অধিকারী। আর এবারে শুভেন্দু অধিকারী রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অন্যদিকে, নন্দীগ্রামে প্রচার করতে গিয়ে আহত হয়েছেন তৃণমূল নেত্রী। এই ঘটনাকে নির্বাচন কমিশন মানতে নারাজ হলেও, এই বিষয়টিকে ভোটে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা হয়েছিল এবং তিনি এই ঘটনার তদন্ত চাইছেন। পার্থ চট্টোপাধ্যায়ের এই বক্তব্যকে সমর্থন করার জন্য এবারে কলকাতার ১১ আসনের তৃণমূল প্রার্থীদের নিয়ে কলকাতায় মিছিল করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মিছিল শেষে সন্ধ্যায় হবে একটি সাংবাদিক সম্মেলন। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের তৃণমূল কার্যালয় থেকে নির্বাচনী ইশতেহার প্রকাশ করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে, এই রবিবার হতে চলেছে বাংলা রাজনীতির ক্ষেত্রে একটি সুপার সানডে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026