নিউজ

NEET ও JEE প্রসঙ্গে রাজ্যপালকে তোপ তৃণমূল সাংসদ নুসরত জাহানের

পশ্চিমবঙ্গ :NEET ও JEE নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে মুখ খুলতে দেখা যায়নি রাজ্যপাল জগদীপ ধনকড়কে। তবে এর আগে রাজ্যের একাধিক বিষয় নিয়ে ধনকড়কে মুখ খুলতে দেখা গেলেও রাজ্যের যুবসমাজকে নিয়ে যে তার বিন্দুমাত্র মাথাব্যাথা নেই সেই বিষয়টি সবার কাছে জলের মতন পরিষ্কার। তবে এদিন রাজ্যপালকে বিঁধে টুইট করতেও ছাড়েন নি তৃণমূল সাংসদ নুসরত জাহান।

রাজ্যের ছোটো বড় সব ঘটনায় তার উপস্থিতি যে কতখানি তা আমাদের কাউকেই আর নতুন করে মনে করাতে হয়না। বেশ কিছুদিন আগেই রাজ্যের প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে মুখ্যমন্ত্রীকে কথা শুনিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । কিন্তু NEET ও JEE নিয়ে তাকে কোনোরকম বক্তব্য রাখতেই শোনা যায়নি । এদিন তৃণমূল  সাংসদ নুসরাত জাহান টুইট করে বলেন “NEET ও JEE নিয়ে কেন্দ্রীয় সরকারে বড়সড় ভুল সিদ্ধান্তে আপনার নিস্তব্ধতায় আমি সত্যিই হতবাক ধনকড়জি! দয়া করে এবার দেশের পড়ুয়াদের জন্য মুখ খুলুন, এই অতিমারী আবহে যারা সত্যিই প্রচণ্ড সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে”।

 

দেশ জুড়ে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা , আর তার মধ্যে NEET এবং JEE পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নি য়ে তোলপাড় গোটা দেশ ।স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন অভিভাবকমহলও। কিন্তু করোনা আবহে পরীক্ষা পিছানোর দাবি তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও দেশের শীর্ষ আদালত তা নাকচ করে দিয়েছে।

এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মোদী সরকারের এই সিন্ধান্ত নিয়ে সংশয়  প্রকাশ করে পরীক্ষা পিছনোর দাবি তুলে প্রধানমন্ত্রীকে ইতিমধ্যেই ২ বার চিঠি দিয়েছেন ।কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। এপ্রিল থেকে একাধিকবার পরীক্ষা পিছানোর পর সেপ্টেম্বরের শুরুতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্র । কিন্তু তাতেও সমস্যা আরও বাড়বে বলে আশংকা দেশের  আম জনতার ।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026