সুশান্তের অস্বাভাবিক বিদায় মেনে নিতে পারেনি অনেকেই। জাস্টিস ফর সুশান্ত দিয়ে অনেকে সুশান্তের মৃত্যুর ন্যায়বিচার চেয়েছে। যারজন্য, সিবিআই জোড় কদমে তদন্ত শুরু করেছে। উঠে এসেছে নানান ভয়ানক তথ্য। কখনো উঠে এসেছে স্বজনপোষণের কথা কখনো বা মাদক সেবনের কথা। তবে যেদিন থেকে স্বজনপোষণ নিয়ে সরব হয়েছে একদল মানুষ সেদিন থেকেই করণ জোহর, সলমন খান, সঞ্জয় লীলা বনশালি, একতা কাপুরের মত বড় বড় প্রযোজক, নির্দেশক ও অভিনেতাদের নিয়ে কটাক্ষ করা হয়েছে। প্রতিভা থাকা সত্ত্বেও শুধুমাত্র তারকাদের সন্তান বা পরিজনদের বলিউডে ছান্স পাইয়ে দেওয়া হয়। এরজন্য কফি উইথ করণ শো পর্যন্ত বন্ধের খাতায় নাম লিখিয়েছে। এবার মানুষ সোচ্চার হয়েছেন ‘কপিল শর্মা শো’ নিয়ে।
বক্তব্য, সলমন খান প্রযোজিত বা অভিনীত যাবতীয় ছবি বয়কট করা হবে। যেহেতু এই শোয়ের যৌথ প্রযোজনায় রয়েছেন সলমন খান। তাই যারা ‘জাস্টিস ফর সুশান্ত’ গ্রুপের সঙ্গে যুক্ত তাঁরা সকলেই এই শো বয়কটের ডাক দিয়েছেন। স্বজনপোষণ এবং প্রতিভাবান শিল্পীদের একঘরে করার চক্রান্তের অভিযোগ ওঠে সলমনকে ঘিরে। অন্যান্য প্রযোজক, অভিনেতা ও নির্দেশকের পাশাপাশি ট্রোলড হন তিনি। তাই সলমন খান অভিনীত বা প্রযোজিত কোন শো ও সিনেমা দেখা হবে না এবং সরাসরি বয়কটের ডাক দিয়েছে বিপুল সংখ্যক মানুষ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…