সোমবার থেকে শুরু হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর। আর উত্তরবঙ্গ সফরের প্রথম দিনেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল নিয়ে সব স্তরের নেতা কর্মীদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা ভোটে উত্তরবঙ্গ জুড়ে প্রবল বিজেপি ঝড়ে উড়ে গেছে তৃণমূল কংগ্রেস। সেখানে দাঁড়িয়ে তার এই মন্তব্য যে যথেষ্টই উল্লেখযোগ্য সেকথা বলাই বাহুল্য।
এদিনের কর্মীসভায় দলের গোষ্ঠী কোন্দল নিয়ে কোনোরকম রাখঢাক করেননি তৃণমূল সুপ্রিমো। গোষ্ঠী কোন্দল নিয়ে দলের সব স্তরের নেতাদের ভর্ৎসনা করতেও ছাড়েননি তৃণমূল সুপ্রিমো। এদিনের সভায় তিনি বলেন, ‘তৃণমূলে কোনো নেতা নেই। তৃণমূল একটাই দল। তৃণমূল একটাই গোষ্ঠী। অন্য কোনো গোষ্ঠী নেই এখানে। একটাই নেতা জোড়া ফুল।’গোষ্ঠী কোন্দল নিয়ে সব স্তরের নেতা কর্মীদেরই চরম হুঁশিয়ারি দিলেন এদিন তৃণমূল সুপ্রিমো।
গত লোকসভা নির্বাচনে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করে ভোটে জেতা নিশীথ প্রামাণিকের জয়ের জন্য দলের নেতাদের থেকে বিজেপির টাকা ছড়িয়ে ভোটে জেতার দিকেই আঙুল তুলেছেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, রাতের অন্ধকারে টাকা ছড়িয়ে ভোট কেনা হয়েছে। এনআরসি নিয়েও এদিন সাধারণ মানুষকে তিনি আশ্বস্ত করেছেন।
তিনি বলেন, এনআরসি খুড়োর কল। টাকা ছড়িয়ে এই নিয়ে ভয় দেখানো হচ্ছে। ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মধ্যে অশান্তি বাধানোর চেষ্টা চলছে। এদিনও মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় এনআরসি হবেনা। দলীয় কর্মীসভার পরেই তিনি কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দেন। ঘুরে দেখেন রাসমেলা।
ভারতের টেলিকম বাজারে বড় পরিবর্তন আনতে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল Jio। ৩৫০ টাকার কম…
এপ্রিল মাস মানেই বাংলার আবহাওয়ায় চরম ওঠানামা। একদিকে তীব্র গরমে নাজেহাল অবস্থা, অন্যদিকে হঠাৎ কালবৈশাখীর…
মোবাইল ব্যবহারকারীদের জন্য ফের খারাপ খবর সামনে আসছে। সাম্প্রতিক এক বাজার সমীক্ষা অনুযায়ী, ২০২৬ সালের…
গত কয়েক সপ্তাহে সোনার দামে বড় ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। ৩০ মার্চ থেকে ৪ এপ্রিলের…
আইপিএল ২০২৬-এর মাঝেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি পোস্ট, যেখানে দাবি করা…
লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক…