রাজ্য

সংখ্যালঘু হয়ে পড়বে তৃণমূল সরকার, দাবি বিজেপি নেতাদের

রাষ্ট্রপতির শাসনের পর পড়ে যেতে পারে সরকার। এমনটাই দাবি করেছে বাংলার বিজেপি সংগঠন। তাদের দাবি, ডিসেম্বরেই সংখ্যা লঘু হয়ে পড়বে তৃণমূল সরকার। এইবার একই সুরে তাল মেলালেন বিজেপি নেতা সায়ন্তন বসু এবং বিজেপি নেতা সৌমিত্র খাঁ। তাদের দাবি, ৭ থেকে ১৫ ই ডিসেম্বরের মধ্যে পড়ে যাবে তৃণমূল সরকার।

টার্গেট ২০২১, ক্রমশই বাড়ছে তৃণমূল সরকারের দিকে গেরুয়া শিবিরের আক্রমণ। তারই মাঝে পদত্যাগ করেছেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। তার পরেই ‘গেল গেল’ রব তুলেছে গেরুয়া শিবির। তাদের বিশ্বাস, নন্দীগ্রামের বিধায়ক আর কিছুদিনের মধ্যে করবেন দল বদল। তাদের দাবি, শুভেন্দুর সাথে আসতে চলেছেন আরও অনেক নেতা। কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী তৃণমূল ছেড়ে ইতিমধ্যেই যোগ দিয়েছেন বিজেপিতে। সুর হারাচ্ছেন একের পর এক নেতা। অন্যদিকে জল্পনা ক্রমে বেড়েই চলেছে শুভেন্দু অধিকারীকে নিয়ে। এই বিষয়ে বহুবার কটাক্ষ করেছে গেরুয়া শিবির। তারা বলেছেন,”মুষল পর্ব চলছে তৃণমূলে”। তাদের মতে, পরিস্থিতির চাপে পড়ে যাবে সরকার। সংখ্যালঘু হয়ে পড়বে তৃণমূল সরকার।

আরও এক ধাপ এগিয়ে কটাক্ষ করতে দেখা গেছে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ কে। এইদিন তিনি বলেছেন,”তৃণমূলের যা অবস্থা যে কোনও সময় সংখ্যা গরিষ্ঠতার প্রমাণ দিতে ডাকবেন রাজ্যপাল। ১৫ ডিসেম্বরের মধ্যেই ভেঙে যাবে তৃণমূল সরকার।” রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে এক মাস পর তৃণমূল দল থাকবেনা। এইদিন এমনটাই দাবি করেছেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি। বিষ্ণুপুরের সাংসদের মতে,”সময় আসছে যেসময় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ১৪৯ জন বিধায়কের সমর্থন দেখানো ওদের পক্ষে সম্ভব হবেনা।”

অন্যদিকে একই দাবি তুলেছেন বিজেপি নেতা সায়ন্তন বসু ও। তার বক্তব্য, ৭ ডিসেম্বরের মধ্যে সংখ্যালঘু হয়ে পড়বে তৃণমূল। এই কথা গতকাল বিজেপির বাংলা সভাপতি দিলীপ ঘোষ ও বলেছিলেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026