বাড়ির মা ঠাকুমাদের প্রতিদিনের সঙ্গী টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত বাংলা মেগা সিরিয়ালগুলি। বিকেল হতে না হতেই টিভির রিমোট চলে আসে বাড়ির মেয়েদের হাতে। তাদের পছন্দই ঠিক করে দেয় কোন ধারাবাহিক টিআরপির দৌড়ে কত নম্বরে থাকবে! গত একবছর ধরে ‘মিঠাই’ টিআরপির দৌড়ে এক নম্বর স্থান দখল করে ছিল। কোনো ধারাবাহিক তার সেই স্থান কেড়ে নিতে পারছিল না। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেছিল স্টার জলসার ‘গাঁটছড়া’। তবে মাঝে কয়েক সপ্তাহ লালন ও ফুলঝুরির ‘ধূলোকণা’ ছিল শীর্ষে। তবে এবার আবারো সকলকে টেক্কা দিয়ে শীর্ষে ‘মিঠাই’।
চলতি সপ্তাহে জি বাংলার লক্ষ্মী কাকিমার সাথে জোর টক্কর হয়েছে মিঠাইয়ের। মাঝে কয়েক সপ্তাহ পিছিয়ে পরলেও চলতি সপ্তাহে আবারো টিআরপি তালিকার শীর্ষে ৮.৪ রেটিং নিয়ে মিঠাইরানী। তারপরেই দ্বিতীয় স্থানে ৭.৮ রেটিং নিয়ে রয়েছে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। তৃতীয় স্থানে ৭.৫ রেটিং উঠে এসেছে স্টার জলসা ‘আলতা ফড়িং’। তালিকায় কিছুটা নীচে নেমে ৭.৪ রেটিং নিয়ে রয়েছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’। চলতি সপ্তাহে ওলট পালট হয়েছে বাকি ধারাবাহিকের স্থানও। রইল তালিকা।
দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকায় কার দৌড় কতদূর-
১) ১) মিঠাই (জি বাংলা) : ৮.৪
২) লক্ষ্মী কাকিমা সুপারস্টার (জি বাংলা) : ৭.৮
৩) আলতা ফড়িং (স্টার জলসা) : ৭.৫
৪) গাঁটছড়া (স্টার জলসা) : ৭.৪
৫) গৌরী এলো (জি বাংলা) : ৭.৩
৬) ধুলোকণা (স্টার জলসা) : ৬.৮
৭) এই পথ যদি না শেষ হয় (জি বাংলা) : ৬.২
৮) মন ফাগুন (স্টার জলসা) : ৫.৯; অনুরাগের ছোঁয়া (স্টার জলসা) : ৫.৯
৯) উমা (জি বাংলা) : ৫.৮
১০) খেলনা বাড়ি (জি বাংলা) : ৫.১
চলতি সপ্তাহে স্টার জলসার ‘মন ফাগুন’ ও ‘অনুরাগের ছোঁয়া’ টেক্কা দিয়েছে একে অপরকে। ৫.৯ রেটিং নিয়ে দুই ধারাবাহিকই রয়েছে অষ্টম স্থানে। তবে ইতিমধ্যেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক, ‘এক্কা দোক্কা’। এই ধারাবাহিকের মুখ্য চরিত্ররা অর্থাৎ সপ্তর্ষি ও সোনামণি ইতিমধ্যেই দর্শকদের অন্দরমহলে ঢুকে পড়েছে। এখন দেখার শুধু এটাই, এই ধারাবাহিক টিআরপি তালিকায় অর্থাৎ দর্শকদের মনে নিজের জায়গা বানিয়ে নিতে পারে কিনা! উল্লেখ্য, খুব শীঘ্রই স্টার জলসার পর্দায় শুরু হতে চলেছে ‘নবাব নন্দিনী’, যার অপেক্ষায় আপাতত ধারাবাহিক অনুরাগীদের একাংশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…