যেকোন গৃহস্থ ঘরে তুলসী গাছকে শুভ বলে মানা হয়। এই গাছকে মা লক্ষ্মী হিসেবেই পুজো করে থাকেন সকলে। ভগবান বিষ্ণুর প্রিয় তুলসী। নারায়ণ পুজো কখনোই তুলসী পাতা ছাড়া সম্পূর্ণ হয় না। বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে বেশকয়েকটি নিয়ম আবশ্যিকভাবে মেনে চলা প্রয়োজন, অন্যথায় তা দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে পরিবারে। তুলসী গাছ সম্পর্কে ভোপালের জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা কিছু তথ্য দিয়েছিলেন।
১) কখনোই অন্ধকারে তুলসী গাছ রাখতে নেই। সন্ধ্যা হলেই একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হয়, ঘি দিয়ে প্রদীপ জ্বালালে ভালো ফল পাওয়া যায়। অন্যথায় ঘনিয়ে আসতে পারে অমঙ্গল।
৩) প্রতি বৃহস্পতিবার যদি চান করে উঠে কাঁচা দুধ ছিটিয়ে তুলসী পুজো করা যায় তাহলে, ঘরে সৌভাগ্য বিরাজ করে।
৪) দক্ষিণ-পূর্ব দিক করে কখনোই তুলসী গাছ লাগানো শুভ হয়না। কারণ এটি অগ্নির দিশা বলে মানা হয়।
৫) হিন্দু শাস্ত্র অনুযায়ী, গঙ্গাজলকে পবিত্র বলে মানা হয়। যদি গঙ্গা জলে তুলসী মিশিয়ে বাড়ির উত্তর দিকে রাখা হয় এবং প্রতিদিন সকাল-সন্ধ্যা গোটা গৃহস্থ বাড়িতে ছিটিয়ে দেওয়া হয় তাহলে, সেই গৃহস্থঘরে সৌভাগ্য বিরাজ করে। মেটে সমস্ত সমস্যাও। যে তুলসী পাতা দিয়ে গঙ্গাজল ছেটানো হয় সেটি যেন কখনোই পায়ের নীচে না আসে, তা সতর্কভাবে খেয়াল রাখতে হবে।
৬) তুলসী পুজো গৃহস্থ ঘরের সমস্ত নেতিবাচক শক্তিকে দূর করে সৌভাগ্য বয়ে নিয়ে আসে। পাশাপাশি উন্নতি ঘটে বাড়ির অর্থনৈতিক অবস্থারও।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা ক্রমেই বাড়ছে। তার প্রভাব পড়তে শুরু করেছে…
আইপিএল শুরু হতেই বড় বিতর্ক সামনে এল। কোটি টাকা খরচ করে দলে নেওয়া অজি অলরাউন্ডার…
আইপিএল ২০২৬ শুরুর আগেই বড় ধাক্কা খেল Chennai Super Kings শিবির। দলের সবচেয়ে বড় ভরসা…
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বড় ঘোষণা করল রাজ্য সরকার। নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি…
ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে বড়সড় সাফল্যের ছবি সামনে এল। দেশের শীর্ষ প্রতিরক্ষা সংস্থা Adani Defence &…
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বড় রাজনৈতিক চমক এনে দিয়েছে Indian National Congress। দীর্ঘদিন…