Rocky Aur Rani Ki Prem Kahani: বরফে ঢাকা পাহাড়ে ‘তুম কেয়া মিলে’ গানে রোমান্টিক আলিয়া-রণবীর

আলিয়া ভাট ও রণবীর সিং বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির জনপ্রিয় দুই তারকা। কারাণ জোহার পরিচালিত ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ চলতি বছরের জুলাই মাসেই মুক্তি পেতে চলেছে বড়পর্দায়। নিজের গুরু যশ চোপড়াকে সম্মান জানিয়েই কাজটি করেছেন পরিচালক। আবারো একটি বড় বাজেটের ছবি নিয়ে দর্শকদের সামনে উপস্থিত হতে চলেছেন তিনি। ছবির ট্রেলার ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে দর্শকমাঝে।

কারাণ জোহার পরিচালিত এই ছবিতে রণবীর সিং, আলিয়া ভাট ছাড়াও দেখা যাবে টলিউডের টোটা রায়চৌধুরী, বলিউডের শাবানা আজমি, জয়া বচ্চন, ধর্মেন্দ্রর মতো একাধিক প্রতিভাবান তারকাদের। তবে এই মুহূর্তে ছবির অন্যতম রোমান্টিক গান ‘তুম কেয়া মিলে’ মুক্তির পর থেকেই মিডিয়ার পাতায় ছবির পাশাপাশি চর্চিত ছবির কলাকুশলীরাও। বলাই বাহুল্য, এই মুহূর্তে অমিতাভ ভট্টাচার্যের কথায় ও প্রীতমের সুরে মুগ্ধ অধিকাংশ।

কয়েকঘন্টা আগে ‘সারেগামাপা মিউজিক’এর ব্যানারেই মুক্তি পেয়েছে আসন্ন ছবির রোমান্টিক গান ‘তুম কেয়া মিলে’। দু’ঘণ্টার মধ্যেই দশ লাখের কাছাকাছি মানুষ দেখে ফেলেছেন গানটি। দিতে শুরু করেছেন তাদের মুগ্ধতার প্রতিক্রিয়াও। গানটি গেয়েছেন বর্তমানের দুই জনপ্রিয় গায়ক-গায়িকা অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল। অরিজিৎ-শ্রেয়ার নামেই হিট হয় গান। তবে এবার তাদের কন্ঠের পাশাপাশি ধর্মা প্রোডাকশনের ম্যাজিক ও কারাণ জোহরের পরিচালনা আবারো বড়পর্দা কাঁপাতে চলেছে। সেকথা আন্দাজ করাই যাচ্ছে। আগামী ২৮’শে জুলাই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ছবিটি।

‘তুম কেয়া মিলে’ গানটি সাধারণ দর্শকদের মাঝে আলোরন সৃষ্টি করতে চলেছে। এই বিষয়ে একেবারেই নিশ্চিত ছবির পরিচালক। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, রাহা জন্মানোর ঠিক পরেই মানীশ মালহোত্রার শিফন শাড়িতে বরফের মাঝে শুটিং করতে হয়েছিল আলিয়াকে। রণবীর সিংয়ের সাথে পাহাড়ে বরফের মাঝে শুটিং করার প্রথম দৃশ্যেই রীতিমতো অসুস্থ হয়ে পড়েছিলেন আলিয়া। ঐ মুহূর্তে অভিনেত্রীকে দেখে কিছুটা হলেও ঘাবড়ে গিয়েছিলেন রণবীর। পরে অবশ্য ঠান্ডার জন্য নীচের ভ্যালিতে নেমে এসেই শুটিংয়ের কাজ সম্পূর্ণ করা হয়েছিল। আর সেই দৃশ্যে তাদের রসায়ন যে নজর কাড়ছে, সে বিষয় নিয়েও নিশ্চিত পরিচালক। ছবি নিয়ে আশাবাদীও তিনি। নিজের এই কাজ গুরু যশ চোপড়াকেই উৎসর্গ করেছেন কারাণ। একাধিকবার একাধিক সাক্ষাৎকারে ইতিমধ্যেই একথা জানিয়েছেন কারাণ। এখন শুধু ছবি মুক্তির অপেক্ষা। অপেক্ষায় সিনেমাপ্রেমীরাও।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026