নিউজ

আধার কার্ডের সাথে লিঙ্ক করিয়েছেন কী রেশন কার্ড? নইলে আর এই দিন থেকে পাবেন না রেশন, জানুন বিস্তারিত

ভারতের কেন্দ্র সরকার ও সেইসাথে কিছু রাজ্য সরকার জনগনের কল্যাণের জন্য বিভিন্ন জনমুখী প্রকল্প নিয়ে আসে। আর তার মধ্যেই অন্যতম একটি হলো রেশন ব্যবস্থা। করোনা মহামারির পর থেকে কেন্দ্র সরকার এই রেশন সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করছে। তবে আপনি কি জানেন একটি জিনিস না করলে আপনি আর বিনামূল্যে রেশন পাবেন না। ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড প্রকল্পের অধীনে, আপনি এখন দেশের যে কোনও সরকারি রেশন দোকান থেকে রেশন পেতে সক্ষম হবেন। একই সময়ে, এই প্রকল্পের সুবিধা নিতে, আপনার রেশন কার্ড আধার কার্ডের সাথে লিঙ্ক করা উচিত। যদি আপনার রেশন কার্ড আধার কার্ডের সাথে যুক্ত না থাকে, তাহলে আপনি জুলাই থেকে রেশন আর পাবেন না।

যে রেশন কার্ডধারী এখনও রেশন কার্ডের সাথে তার আধার কার্ড লিঙ্ক করেননি। যত তাড়াতাড়ি সম্ভব রেশন কার্ডের সাথে তাদের আধার লিঙ্ক করতে হবে। অন্যথায় জুলাই মাস থেকে তাদের রেশন দেওয়া হবে না। রেশন আধিকারিকরা ইত্যিমধ্যেই এই নিয়ে সতর্ক করেছে সকলকে। আমরা আপনাদের জানিয়ে রাখি যে রেশন কার্ড আধার সিডিং সম্পন্ন করার জন্য, একটি পরিবারের যাদের নাম রয়েছে তাদের সমস্ত সদস্যকে আধার সিডিং করাতে হবে। কারণ যেসব সদস্যের কার্ডে আধার সিডিং নেই তাদের রেশন দেওয়া হবে না।

উদাহরণ হিসাবে বলা যায়, একটি কার্ডে যদি মোট ৫ জন সদস্যের নাম থাকে। কিন্তু, তাদের মধ্যে ৩ জন আধার সিডিং করিয়েছেন আর বাকি ২ জনের আধার সিডিং করা হয়নি। এই অবস্থায় সেই রেশন কার্ডে শুধুমাত্র 3 ইউনিটের রেশন দেওয়া হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব রেশন কার্ডে উল্লিখিত সমস্ত সদস্যের আধার সিডিং করা উচিত। অন্যথায় তিনি রেশন থেকে বঞ্চিত হবেন জুলাই মাস থেকে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026