প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করা নিয়ে এখনও সবার মধ্যেই একটা তাড়াহুড়ো কাজ করছে। অনেকেই এমন আছেন যারা এখনও পর্যন্ত প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করেননি। প্যান কার্ড এবং আধার কার্ড দুটি কিন্তু ভারতের অন্যতম পরিচয় পত্র হিসেবে ব্যবহার হতে পারে। প্যান কার্ড একদিকে যেমন ব্যাংক একাউন্ট খোলা থেকে শুরু করে আর্থিক সমস্ত কাজে আপনাকে সাহায্য করবে। সে দিক থেকে দেখতে গেলে আধার কার্ড আপনার পরিচয় পত্র হিসেবে কাজ করে। সেই কারণেই প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করানো এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগামী ৩০ জুন ২০২৩ তারিখে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা শেষ হতে চলেছে। এই সময়সীমা পর্যন্ত ১০০০ টাকা জরিমানা দিয়ে আপনি প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করতে পারেন।
তবে আয়কর বিভাগ এমন কিছু সমস্যার কথা জানিয়েছে যার কারণে আপনি প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করতে গিয়ে নানা বাধার সম্মুখীন হতে পারেন। আয়কর বিভাগের একটি টুইট অনুসারে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার সময় জনসংখ্যার অমিল এর কারণে লিংক হতে সমস্যা হতে পারে। আয়কর দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যদি আধার কার্ড বা প্যান কার্ডে আপনার নাম ভুল থাকে বা জন্ম তারিখ ভুল থাকে তাহলে লিঙ্ক করতে অনেক সময় সমস্যা হতে পারে।
যে কোনো রকম ডেমোগ্রাফিক সমস্যার জন্য যদি আপনার প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক না হয় তাহলে আপনাকে বায়োমেট্রিক প্রমাণিকরণ পদ্ধতিতে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করাতে হবে। তাহলে কিন্তু আপনি সাধারণভাবে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করতে পারবেন না, আপনাকে সরাসরি চলে যেতে হবে Protean & UTIITSL এর ওয়েবসাইটে। সেখানে গিয়ে আপনি যদি প্যান কার্ড এবং আধার কার্ডের বিবরণ আপডেট করেন, তাহলে আপনি গেস্ট হিসেবে আপনার প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করাতে পারবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…