খেলা

Dinesh Karthik: ‘একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও ধোনিই সেরা!’ জানালেন দীনেশ কার্তিক

সদ্যসমাপ্ত হওয়া আইপিএলের ১৬ তম আসরে চরম ব্যর্থতার পরিচয় দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক। বর্তমানে সংবাদ শিরোনামে সবচেয়ে আলোচনার স্থান দখল করেছেন তিনি। এমনকি গত বছর ভারতীয় ক্রিকেটের সেরা ফিনিশার হিসেবে গণ্য করা দিনেশ কার্তিককে নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেটপ্রেমীরা। আমরা আপনাদের জানিয়ে রাখি, ২০২২ সালে ভারতীয় প্রিমিয়ার লিগে বিধ্বংসী পারফরমেন্স করে দীর্ঘ তিন বছর পর ফের ভারতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। তবে মাঝের একটি বছরের বছরের মধ্যে ব্যাট হাতে চরম ব্যর্থতার পরিচয় দেন তিনি।

উল্লেখ্য, ২০২২ সালে আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পরে মহেন্দ্র সিং ধোনির সাথে তুলনা করা হচ্ছিল দীনেশ কার্তিককে। তবে অবশেষে এই প্রসঙ্গে মুখ খুলেছেন দীনেশ কার্তিক। তিনি নির্লিপ্তভাবে বলেন, “হতে পারি আমরা দু’জন একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তবে যে বিশ্ববিদ্যালয় আমরা অধ্যায়ন করেছি সেই বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্র হলেন মহেন্দ্র সিং ধোনি।” আপনাদের জানিয়ে রাখি, আন্তর্জাতিক ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির আগে অভিষেক হয়েছিল দীনেশ কার্তিকের। তবে মহেন্দ্র সিং ধোনির ধারাবাহিকতা দীনেশ কার্তিকের জন্য পথের কাঁটা হয়ে দাঁড়ায়।

মহেন্দ্র সিং ধোনির জন্য আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে সুযোগ পাননি দীনেশ কার্তিক। কোন কারণবশত মহেন্দ্র সিং ধোনি খেলতে না পারলে সেই ম্যাচে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে সুযোগ পেতেন কার্তিক। এমনকি ভারতের সেরা একাদশে সুযোগ পেলে মহেন্দ্র সিং ধোনির উপস্থিতিতে কখনো উইকেটের পেছনে দাঁড়ানোর সুযোগ হয়নি তার। এক কথায়, মহেন্দ্র সিং ধোনির জন্য আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা সংক্ষিপ্ত হয়ে পড়েছিল দীনেশ কার্তিকের।

তবে সম্প্রতি তার বিধ্বংসী পারফরম্যান্স আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের দরজা খুলে দিয়েছে। ২০১৯ সালে শেষবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন দীনেশ কার্তিক। এরপর অবশ্য ধারাভাষ্যকার হিসেবে কর্মজীবন শুরু করলেও ২০২২ আইপিএলে সেরা ফিনিশার নির্বাচিত হয়েছেন তিনি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026