ছোটপর্দার অন্যতম পরিচিত মুখ টুম্পা ঘোষ। বেশ কয়েকবছর, সম্ভবত ৮ বছর আগে অভিনয় জগতে পা রেখেছেন টুম্পা। জি বাংলার ‘রাগে অনুরাগে’ ধারাবাহিকে জিতু কমলের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। ধারাবাহিকে তাদের সেই অসমবয়সী প্রেমের রসায়ন যে নজর কেড়েছিল দর্শকমহলের, তা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। তবে এখন কি করছেন টুম্পা? দর্শকদেরও কি মনে পড়ে পর্দার সেই কড়ি-কোমলকে?
‘রাগে অনুরাগে’ ধারাবাহিকে সফলতার সাথে অভিনয়ের পর একাধিক নামি ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা মিলেছিল তার। ‘রাগে অনুরাগে’এর পর ‘রাঙিয়ে দিয়ে যাও’, ‘অগ্নিজল’, ‘ত্রিশূল’এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা মিলেছিল টুম্পার। উল্লেখ্য, কালার্স বাংলার ‘ত্রিশূল’ এই শেষ বারের মতো দেখা গিয়েছিল তাকে। তবে এরপর থেকে ছোটপর্দায় আর দেখা মেলেনি তার।
২০১৪’তে জি বাংলার মহালয়ার অনুষ্ঠানেও মহিষাসুরমর্দিনী রূপে দেখা দিয়েছিলেন তিনি। এরপর ২০২১ সালেও কালার্স বাংলার মহালয়ার অনুষ্ঠানে দেবী চন্দ্রঘন্টা রূপে টেলিভিশনের পর্দায় আবির্ভূতা হয়েছিলেন টুম্পা। অভিনয়ের পাশাপাশি নাচেও পারদর্শী এই অভিনেত্রী, তা অবশ্য আলাদা ভাবে বলার অপেক্ষা রাখে না। তার প্রমাণ দর্শকরা বহুবার টেলিভিশনের পর্দাতেই পেয়েছেন। তবে আপাতত ছোটপর্দা থেকে দূরে সরে থাকলেও সোশ্যাল মিডিয়ার পাতায় আগের মতোই সক্রিয় রয়েছেন টুম্পা ঘোষ। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাথায় চোখ রাখলেই তার একাধিক ঝলক মিলবে। তবে তার ভক্তরা অভিনেত্রীকে আবারো পর্দায় দেখার অপেক্ষায় অধীর আগ্রহে দিন গুনছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…