নিউজ

Weather Update: সপ্তাহের শেষে কমবে বৃষ্টি, তবে নিম্নচাপের চোখরাঙানি ফের সোমবার থেকে

পুজোর আগে বঙ্গজুড়ে চলছে বৃষ্টির ঘনঘটা। বর্তমানে বঙ্গোপসাগরের বুকে ফুঁসছে গভীর নিম্নচাপ। হাওয়া অফিসের মতে ক্রমশ এই গভীর নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এটি আবার গতিপথ পরিবর্তন করে শক্তিশালী হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর ১৮-১৯ তারিখ নাগাদ এই নিম্নচাপ আবার উড়িষ্যার দিকে ধেয়ে আসবে। আপাতত মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে মধ্যপ্রদেশের সুস্পষ্ট নিম্নচাপের উপর দিয়ে ঝাড়খন্ড হয়ে পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং দীঘা পর্যন্ত বিস্তৃত।

আবহাওয়া দপ্তর জানিয়েছে যে দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টির পরিমাণ কমবে। অন্যদিকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। আজ ও কাল ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে আগামী রবিবার বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত তৈরি হলে সোমবারের পর থেকেই তৈরি হতে পারে নিম্নচাপ। আর সেই নিম্নচাপ দক্ষিণবঙ্গজুড়ে পুজোর আগে বৃষ্টির চোখরাঙ্গানি অব্যাহত রাখবে।

আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। তবে আজ শহরবাসী অতিষ্ঠ হতে পারে আপেক্ষিক আদ্রতার কারণে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রী সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রী সেলসিয়াস। গতকাল শহরে সামান্য বৃষ্টি হয়েছিল এবং জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৪ শতাংশ। এই সপ্তাহের শেষে যেহেতু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই, তাই আপনার যদি পুজোর শপিং বাকি থাকে তাহলে অবশ্যই আগামী দু’দিনকে কাজে লাগান।

Nirajana Nag

Recent Posts

পোস্ট অফিসের ‘গুল্লক’ স্কিম! প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা সঞ্চয় করে গড়ে তুলুন লক্ষাধিক টাকার ফান্ড

ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে অনেকেই এমন একটি বিনিয়োগের খোঁজ করেন, যেখানে ঝুঁকি কম এবং…

June 5, 2026

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সিদ্ধান্ত! শক্তিশালী হতে পারে স্টক মার্কেট ও ভারতীয় রুপি

ভারতীয় অর্থনীতি ও শেয়ারবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট…

June 5, 2026

জাল সই বিতর্কে অভিষেককে বড় ধাক্কা, দ্রুত শুনানির আবেদন খারিজ করল হাইকোর্ট

বিধানসভার স্বাক্ষর বিতর্ক ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

June 5, 2026

সরকারি প্রকল্পে আর দেরি নয়! দ্রুত অনুমোদনের জন্য একাধিক দফতরের ক্ষমতা বাড়াল নবান্ন

রাজ্যের উন্নয়নমূলক ও সংস্কার প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।…

June 5, 2026

শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের মানুষের। শুক্রবার…

June 5, 2026

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026