নিউজ

এক শরীরে দুই মাথা, দেখা মিলল বিরল প্রজাতির সাপ

ওড়িশা : ওড়িশার একটি অভয়ারণ্যের পাশে দেখা মিললো এক বিরল প্রজাতির সাপের। যার দেহ একটি তবে মাথার সংখ্যা দুটি। শুধু তাই নয় রয়েছে দু-জোড়া চোখ, দুটি মুখ এবং দুটি জিভ। চিতিবোরা প্রজাতির এই সাপটির দুটি মাথা দুইরকম ভাবে কাজ করে। যার অর্থ হলো খাবার সন্ধান করার সময় তার দুটি মস্তিষ্কই সমানভাবে সক্রিয় থাকে। যদি সাপটি খাবারের সন্ধান পায়, তবে দুটি মাথার লড়াই মধ্যে শুরু হয় যে কে আগে খাবে।

যদিও দুমুখো সাপের নজরে আসা এবারই প্রথম নয়, এর আগেও এমন সাপ পাওয়া গিয়েছে। তবে তখনকার সাপটির একটি মস্তিষ্কই সক্রিয় ছিলো। এই বিরল প্রজাতির সাপটি নজরে আসতেই ছবি তুলে রাখেন ভারতীয় বন দপ্তরের অফিসার সুশান্ত নন্দ। এরপর ট্যুইটারে একটি পোস্ট করে বলেন, “দেনকিকোট অভয়ারণ্যের কাছাকাছি একটি বাড়ি থেকে সাপটিকে আমরা উদ্ধার করেছি। কেওনঝড় জেলায় এর আগে এমন সাপের দেখা মেলেনি। পরে তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।”

এই বিষয়ে সর্প বিশেষজ্ঞ রাকেশ মোহালিক বলেছেন, এই সাপের দুটি মাথাই খাবারের জন্য সমানভাবে লড়াই করে। তবে দুটি মাথার মধ্যে একটি একটু বেশি সক্রিয় থাকে। যদিও এটি বিরল ঘটনা। তবে সাপটি কতদিন পর্যন্ত এভাবে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

জানা গেছে যে, এর আগে আমেরিকায় এমনই একটি দুমুখো সাপের দেখা পাওয়া গেছিলো। বনদপ্তরের কর্মীরা সেটির নাম দিয়েছিলো “ডাবল ডেভ”। উল্লেখযোগ্যভাবে সেটিরও দুটি মাথাই সক্রিয় ছিলো।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026