বিনোদন

স্কুলজীবনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাইরাল হলেন মাধুরী

কৌশিক পোল্ল্যে: বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রীদের তালিকায় এনার নামটি সাজানো থাকবে প্রথম সারিতেই। নব্বইয়ের দশকের ওই মোহময়ী হাসি, অসাধারন নাচ এসব আজও মনে রেখেছেন দর্শকেরা, যারা মনের মনিকোঠায় মাধুরীকে জায়গা করে দিয়েছিলেন। কেরিয়ারের প্রথমদিকে ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিতে তাকে যথেষ্ট সংঘর্ষ করতে হয়েছে। পরবর্তীতে তার হিট ছবির যাত্রা শুরু হলে আর তাকে পিছন ঘুরে তাকাতে হয়নি।

বর্তমানে সিনেমা ইন্ডাস্ট্রি থেকে খানিক বিরতি নিয়েছেন অভিনেত্রী। তাকে শেষ দেখা গিয়েছে করন জোহরের মাল্টিস্টারার ছবি ‘কলঙ্ক’এ। যদিও সোশ্যাল মিডিয়ায় ইদানিংকালে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন মাধুরী। তার ছেলে আরিনের সঙ্গে নানান সৃজনশীল কাজের ভিডিও ক্যামেরাবন্দি করে অভিনেত্রী পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়, যা রমরমিয়ে ভাইরাল হয়ে যায় নিমেষের মধ্যেই। সম্প্রতি এড শেরেনের একটি জনপ্রিয় ওয়েস্টার্ন গান গেয়ে খবরের শীর্ষে উঠে আসেন মাধুরী।

লকডাউনে গৃহবন্দি সময় কাটাতে গিয়ে আজ খানিকটা নস্টালজিক ম্যুডে রয়েছেন অভিনেত্রী। নিজের পুরোনো একটি ছবি সোশ্যাল মাধ্যমে আপলোড করে স্মৃতির আবেগে ভাসলেন তিনি। ছবিটি তার স্কুলজীবনে তোলা একটি স্মৃতি, যেখানে তিনি তার বোনের সঙ্গে একই মঞ্চে নাচ করছেন।

ক্যাপশনেও উঠে এল কিছু নস্টালজিক পুরোনো স্মৃতি বিজড়িত মন্তব্য। তিনি জানান, এটি তার বোনের সঙ্গে তার একটি বিশেষ মুহূর্তের ছবি। তারা দুজনেই বরাবর স্কুলের অনুষ্ঠানে অংশগ্রহন করতেন, এটি সেখান থেকেই নেওয়া। সঙ্গে অভিনেত্রী তাদের অনুরাগীদের নানান পুরোনো স্মৃতির কথাও জেনে নিতে চেয়েছেন। অপূর্ব নৃত্যভঙ্গিমারত বোনের সঙ্গে তোলা এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পুরোনো দিনের মাধুরীকে দেখে ভীষন খুশি তার ভক্তরা, কমেন্টবক্সে উপছে পড়েছে সেই উচ্ছাস।মাধুরীর স্কুলজীবনের সেই ছবিটি নীচে সাজানো রইল শুধুমাত্র আপনার জন্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026