বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি দুই যুবতী, শ্রেয়সী ও সঙ্গীতা নিজেদের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তাদের নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তাদের শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।
সম্প্রতি শ্রেয়সী ও সঙ্গীতা নিজেদের একটি রবীন্দ্র নৃত্যের ভিডিওর সূত্র ধরেই চর্চিত হচ্ছেন নেটজনতার একাংশের মাঝে। ইউটিউবের ‘শ্রীতা ডান্সারস্’এর তরফ থেকে ১ বছর আগে তাদের এই নাচের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল। এই মুহূর্তে তাদের সেই ভিডিওটিই ৫০ হাজারের কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। একেবারে খোলা রাস্তায় জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীত ‘মাঝে মাঝে তব দেখা পাই’এর তালে শ্রেয়সী ও সঙ্গীতাকে দুর্দান্ত রবীন্দ্রনৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছিল। একেবারে উপযুক্ত সাজেই তাদের দেখা গিয়েছিল এদিন। তারা নিজেদের এই ভিডিওর সূত্র ধরেই পুনরায় চর্চিত ও প্রশংসিত হচ্ছেন, সেকথা অবশ্য কমেন্টবক্সে চোখ রাখলেই স্পষ্ট হবে সকলের কাছে।
এই সপ্তাহে ব্যাংকে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আগে থেকেই সাবধান হয়ে যান। কারণ মার্চ মাসের…
PaleyFest LA 2026 is set to light up Hollywood once again, running from April 4–12…
Before marrying Prince Harry, Meghan Markle was best known for her role as Rachel Zane…
Fans of Hulu’s post-apocalyptic drama Paradise can rest assured that showrunner Dan Fogelman has a…
Actor Jim Beaver has penned an emotional tribute to his Supernatural co-star and real-life partner…
Paramount+ has confirmed that Criminal Minds: Evolution will return for its 19th season on May…