নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রক ও শিক্ষামন্ত্রকের অনুমোদনে কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার নির্দেশিকা জারি ইউজিসির

নয়াদিল্লি: করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ লকডাউনের জেরে দেশ জুড়ে বন্ধ ছিল পঠন-পাঠন। অবশ্য ছিল বললে ভুল বলা হবে, এখনও দেশ জুড়ে সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধই রয়েছে। গত জুন মাস থেকে আনলক প্রক্রিয়া শুরু হলেও কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে এখনও লকডাউন প্রক্রিয়াই যেন জারি রয়েছে। তবে এবার স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদনে দেশ জুড়ে কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার নির্দেশিকা জারি করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বা ইউজিসি।

ইউজিসির নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্য সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে কনটেইনমেন্ট জোনের বাইরে কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা যেতে পারে। আর এই নির্দেশিকাকে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও শিক্ষামন্ত্রক। ইউজিসির বক্তব্য কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার নির্দেশিকা জারি হলেও তা অবাধ নয়। সপ্তাহের ছ’দিন ক্লাস করার প্রস্তাব দিয়েছে ইউজিসি। যেখানে পড়ুয়াদের সংখ্যা থাকবে কম। দরকার হলে ক্লাস নেওয়ার সময় বাড়িয়ে দিতে হবে এবং বেশি সংখ্যক পড়ুয়া একটি ক্লাসে থাকলে সেই ক্লাসকে ভাগ করে দিতে হবে। সামাজিক দূরত্ববিধি মেনে পঠন-পাঠন শুরু করা বাধ্যতামূলক।

ইউসিসির প্রকাশ করা নির্দেশিকায় আরও বলা হয়েছে যে, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি যেখানে আছে সেই এলাকাকে সংশ্লিষ্ট রাজ্য সরকারের পক্ষ থেকে নিরাপদ ঘোষণা করা হলেই কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার কাজ শুরু হবে। কিন্তু যে সকল কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলবে, সেখানে করোনাবিধি নিয়ন্ত্রণ সংক্রান্ত সমস্ত ব্যবস্থা থাকতে হবে। থার্মাল স্ক্রিনিং, স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকা বাধ্যতামূলক। এদিন কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার নির্দেশ দেওয়ার পাশাপাশি হোস্টেল খোলার নির্দেশিকাও জারি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। তবে করোনায় আক্রান্ত হওয়া ছাত্র-ছাত্রীকে হোস্টেলে রাখা যাবে না। তবে কলেজ ও বিশ্ববিদ্যালয় খুললেও এখনই বন্ধ হচ্ছে না অনলাইন ক্লাস। বরং এর ওপরেই বেশি জোর দিয়েছে ইউজিসি।

Anirban Kundu

Recent Posts

DA নিয়ে বড় চমক! ৩১ মার্চের আগেই টাকা ঢুকবে অ্যাকাউন্টে, কারা পাবেন জানুন

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় স্বস্তির খবর। বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) ৩১ মার্চের মধ্যেই মিটিয়ে…

March 29, 2026

IPL 2026: চোটে বিপর্যস্ত KKR! প্রথম ম্যাচেই চমকপ্রদ একাদশ, দলে ঢুকছে নতুন মুখ

আইপিএলের প্রথম ম্যাচের আগেই বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। একের পর এক চোট সমস্যায়…

March 29, 2026

সোনার দামে রোলারকোস্টার! এক ঝটকায় বদলে গেল হিসাব—আজকের রেট দেখে চমকে উঠবেন

আন্তর্জাতিক বাজারের টানাপোড়েন আর ডলারের ওঠানামার মাঝে আবারও নাটকীয় মোড় নিল সোনার দাম। ২৯ মার্চ…

March 29, 2026

IPL 2026: শামি-চহালদের শেষ সুযোগ? এই ৫ বোলারের ভাগ্য নির্ধারণ করবে IPL-র এই মরশুম

আগামী দু’বছরে সাদা বলের ক্রিকেটে ভারতের সামনে বড় তিনটি মঞ্চ—২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ, ২০২৮…

March 29, 2026

গ্যাসের ঝামেলা শেষ? ৫ লক্ষ ইন্ডাকশন কুকটপ আনছে সরকার, বড় স্বস্তি মধ্যবিত্তের

যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে জ্বালানির বাজারে। বিশ্বজুড়ে এলপিজি সঙ্কটের আশঙ্কার মধ্যেই সাধারণ মানুষের…

March 29, 2026

৪ বছরের বকেয়া DA একসাথে! কর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে মোটা টাকা—কে কত পাবেন জানুন এখনই

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ২০১৬ থেকে…

March 29, 2026