‘অসাংবিধানিক পদক্ষেপ’ ফারুক আবদুল্লার বন্দিদশার মেয়াদ বাড়ানোয় প্রতিক্রিয়া মমতার

শুক্রবার জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার বন্দিদশার মেয়াদ ৩ মাসের জন্য বাড়ানো হলো বলে জানিয়েছে কেন্দ্র। কেন্দ্রের এই পদক্ষেপকে অসাংবিধানিক বলে আখ্যা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, ‘জনসুরক্ষা আইনে ফারুক আবদুল্লার বন্দিদশার মেয়াদ ৩ মাসের জন্য বাড়িয়েছে কেন্দ্র। যা খুবই দুঃখজনক। আমাদের গণতান্ত্রিক দেশেও এমন ঘটছে।’ এরপরই তিনি জানান, ‘এটা অসাংবিধানিক পদক্ষেপ।’

এই প্রসঙ্গে মুখ খুলেছেন জম্মু ও কাশ্মীরের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও। পিডিপি নেত্রী জানান, কেন্দ্র কোনমতেই চায় না জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক নেতাদের বন্দিদশা থেকে মুক্তি দিতে। এ প্রসঙ্গে এক ট্যুইটে তিনি লেখেন, ‘৩ প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়ার বিষয়ে এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই ভারত সরকারের।’

আরও পড়ুন : আইন নিজের হাতে তুলে না নেওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

৩ প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, তাঁর ছেলে ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি সহ জম্মু ও কাশ্মীরের প্রথম সারির রাজনৈতিক নেতারা গত ৫ আগষ্ট ‘বিশেষ সুবিধা’ তুলে নেওয়ার দিন থেকেই গৃহবন্দি অবস্থায় রয়েছেন। কেন্দ্র সরকার ফারুক আবদুল্লার বন্দিদশার মেয়াদ ৩ মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ৩ বারের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী ৫ আগষ্ট থেকে নিজের বাড়িতেই বন্দি রয়েছেন।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

You’ll Never Guess the Jedi Cynthia Erivo Secretly Played in Star Wars

LOS ANGELES — Cynthia Erivo may be best known for her powerhouse performance as Elphaba…

March 21, 2026

Sam Raimi’s New Horror Thriller ‘Send Help’ Will Leave You Stranded in Terror

LOS ANGELES — Horror fans have a new thriller to add to their watchlist this…

March 21, 2026

Nicholas Brendon’s Health Struggles Before His Passing

LOS ANGELES — Buffy the Vampire Slayer star Nicholas Brendon, who died in his sleep…

March 21, 2026

Nicole Kidman Sparks Romance Rumors With Simon Baker

NEW YORK — Nicole Kidman is making headlines again, this time for her rumored romance…

March 21, 2026

Christy Carlson Romano Sparks Debate After Shia LaBeouf Comment

LOS ANGELES — Former Disney Channel star Christy Carlson Romano has ignited controversy after suggesting…

March 21, 2026

Sarah Michelle Gellar Honors Nicholas Brendon With Emotional Tribute

LOS ANGELES — The Buffy the Vampire Slayer community is mourning the loss of Nicholas…

March 21, 2026