বিনোদন

Moon Moon Sen: মুনমুন সেনের আবাসনে হঠাৎ করে ঢুকে পড়ে অজ্ঞাত, চলে আসে অভিনেত্রীর বাড়ির সামনে

শনিবার রাতে তুলকালাম কাণ্ড অভিনেত্রী ও তৃণমূল নেত্রী মুনমুন সেনের বাড়িতে। যার জেরে বালিগঞ্জের বিলাসবহুল আবাসনে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ভয় পেয়ে যান বাড়ির সকলে। জানা গিয়েছে, শনিবার রাতে হঠাৎ করে বালিগঞ্জের সেই অভিজাত আবাসনে ফুড ডেলিভারি বয়ের সঙ্গে নিরাপত্তারক্ষীদের বচসা শুরু হয়। আবাসনে সাথে সাতগে চাঞ্চল্য ছড়ায়৷ ঘটনাচক্রে সেই আবাসনের বাসিন্দা অভিনেত্রী ভয়ে পেয়ে পুলিশকে বালিগঞ্জ থানাতে ফোন করেন

এই ঘটনায় অভিনেত্রীর অভিযোগ শুনে বালিগঞ্জ থানার পুলিশ ওই ডেলিভারি বয়-সহ ৪ জনকে গ্রেফতার করেন। শনিবার রাতের এই ঘটনার পর রবিবার আবাসনের পরিস্থিতি নিয়ন্ত্রণে। প্রাথমিক তদন্তে পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতের দিকে আচমকা ওই আবাসনে ঢুকে পড়েন ডেলিভারি বয়। আবাসনের ঢোকার আগে তাঁকে আটকান এবং তল্লাশি করতে চান দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষী। তারপরেই নিরাপত্তাকারীর সাথে তাঁর সঙ্গে বচসা বেঁধে যায়। এরপর সেই অভিযুক্ত কয়েকজনকে নিয়ে এসে সেই আবাসনে হাঙ্গামা শুরু করেন ওই ডেলিভারি বয়।

জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে নটার পর ঘটেছে ওই ঘটনা। যে ব্যক্তি প্রথমে মুনমুনের বাড়িতে প্রবেশ করেন তাঁর নাম বেদান্ত। সে একপ্রকার হুড়মুড়িয়ে ঢোকে। আর তারপরেই তাকে তাড়া করে আরও কিছু মানুষ ঢুকে পড়ে সেই বাড়িতে। এরপরেক শুরু হয় গোলমাল। উত্তেজিত ওই ব্যক্তি অভিনেত্রীর ঘরের সামনে যেতেই পরিচারিকার সঙ্গে ঝামেলা শুরু হয় তার। 

তবে সেই ব্যক্তির গ্রেপ্তারের পর গোটা ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। ঠিক কী উদ্দেশ্যে ওই ব্যক্তি বাড়ির ভিতর, এমনকী অভিনেত্রীর ঘরের সামনে চলে গিয়েছিলেন তাই খুঁটিয়ে দেখা হচ্ছে। কেন এবং কি উদ্দেশ্যে তারা করেছিল, সেটাও নজর রাখা হচ্ছে। সবথেকে বড় প্রশ্ন কড়া নিরাপত্তা এরিয়ে কীভাবে ঘটেছে এমন কাণ্ড।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026