নিউজ

কত টাকা দাম বাড়তে পারে সিগারেটের? নতুন বাজেটে পকেটে টান পরল ধূমপায়ীদের

নতুন বছরের শুরুতে আজ ১ লা ফেব্রুয়ারি সরকারি বাজেট ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দেশের সাধারণ বাজেট দেখে আমজনতার মুখে হাসি ফুটবে বলেই মনে করছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। জানিয়ে রাখি, এটাই নরেন্দ্র মোদি সরকারের দ্বিতীয় পর্বের ইনিংসে শেষ পূর্ণাঙ্গ বাজেট। এবারের বাজেট নিয়ে বেশ খুশি আমজনতারা। তবে আজকের বাজেট ঘোষণার পর খুব একটা খুশি হননি ধূমপায়ীরা।

আসলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট ঘোষণার সময় স্পষ্ট জানিয়েছেন যে সারা দেশে দাম বাড়তে চলেছে সিগারেটের। এরফলে বাজেট ২০২৩ ধূমপায়ীদের জন্য আক্ষেপের কারণ হয়ে দাঁড়াতে পারে। এবারের বাজেটে সিগারেটের উপর ১৬ শতাংশ শুল্কবৃদ্ধি পেয়েছে এবং এর ফলে যেকোনো ব্র্যান্ডের যেকোনো সিগারেটের দাম আগের তুলনায় বৃদ্ধি পাবে। এনসিসিডিতে শুল্ক বৃদ্ধির কথা বাজেট পেশ করার সময় জানান অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

বিশেষজ্ঞদের মতে, শুল্ক আদায় করে লাভের মুখ দেখতেই এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তথ্য অনুযায়ী, ভারতে জিডিপর ১.০৪ শতাংশ ধূমপানের জন্য। ইতিমধ্যে আইটিসি-র স্টক নামতে শুরু করেছে। তবে সিগারেটে কর বাড়িয়ে লাভের মুখ দেখবে সরকার। ধূমপানের জন্য যে ১৮২ টি দেশ হু-র ফ্রেমওয়ার্কে আসে তার মধ্যে ভারত অন্যতম।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026