শেষ কয়েক বছরে ভারতীয় অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন যে হয়েছে, তা মোটেই অস্বীকার করা যায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন ধন প্রকল্পের কারণে এখনকার সময়ে প্রায় প্রত্যেক দেশবাসীর কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। প্রত্যেক পরিবারের কাছে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থাকাটা বড়ই জরুরী আজকালকার দিনে। তবে বিভিন্ন ব্যাংকের সেভিংস একাউন্ট খুলতে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখতে হয় এবং তার কম হলে জরিমানা কাটা হয়। এই সমস্যা সমাধানের জন্য চালু হয়েছে জিরো ব্যালেন্স সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট। জিরো ব্যালেন্স সেভিং অ্যাকাউন্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এই অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে কোনও সমস্যা নেই। আপনি এক টাকা ছাড়াও অ্যাকাউন্ট পরিচালনা করতে পারেন। এই অ্যাকাউন্টে আপনি অনেক ধরনের ব্যাঙ্কিং সুবিধা পাবেন।
আপনি ব্যাঙ্কে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন। এই অ্যাকাউন্টে গ্রাহকরা নেট ব্যাঙ্কিংয়ের সুবিধা পান। যার মাধ্যমে তারা সহজেই অর্থ লেনদেন করতে পারেন। এছাড়াও আপনি এই অ্যাকাউন্টে এটিএম (ডেবিট কার্ড), মোবাইল ব্যাঙ্কিং, পাসবুক, ই-পাসবুক ইত্যাদির মতো অনেক সুবিধা পাবেন। তবে এই জিরো ব্যালান্স ব্যাংক একাউন্টে বেশ কিছু সীমাবদ্ধতা আছে। সেগুলি জানতে প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।
এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বাধিক ১ লক্ষ টাকা জমা করা যেতে পারে। ১ লক্ষের বেশি জমা হলে এই অ্যাকাউন্টটিকে একটি রেগুলার বা সাধারণ সঞ্চয় অ্যাকাউন্টে বদলে নিতে হবে। এছাড়া নির্ধারিত লেনদেনের সীমা অতিক্রম হয়ে গেলে অ্যাকাউন্টটি একটি রেগুলার বা সাধারণ সেভিংস অ্যাকাউন্টে বদলে যায়। আর এই অ্যাকাউন্টে, আপনি FD, RD, ক্রেডিট কার্ড ও ডিম্যাট অ্যাকাউন্টের মতো বিকল্পগুলি পাবেন না।
আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে…
ভারতের রেল ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ভারতীয় রেল প্রস্তাবিত বুলেট ট্রেনের নতুন ডিজাইন সামনে…
আইপিএল ২০২৬-এ ক্রিকেটপ্রেমীদের জন্য বড় চমক এনে দিলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে…
ভারতের কোটি কোটি আধার কার্ড ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির খবর সামনে এসেছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি…
পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা (DA) এবং ৭ম পে কমিশন বাস্তবায়নের দাবিতে ফের সরব হয়ে উঠেছেন সরকারি…
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি গুজব দ্রুত ছড়িয়ে পড়ে যে ভারত সরকার দেশের বিভিন্ন মন্দিরে জমা…