নিউজ

সুন্দরবন পরিদর্শনে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ, ঠেলে জলে ফেলে দেওয়া হল কর্মীদের

প্রীতম দাস : কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীকে রীতিমত হেনস্থার শিকার হতে হলো। কেন্দ্রর নির্দেশে বুলবুল আক্রান্ত অঞ্চল তথা সুন্দরবন , গোশাবা পরিদর্শনে গিয়ে সেখানে বিক্ষোভের মুখে পড়েন। ফেরিঘাটে তাদেরকে কালো পতাকা দেখানো হয়। শুধু তাই না , তাদের বেশ কিছু কর্মীকে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় দেবশ্রী চৌধুরী সহ গোটা বিজেপি নেতৃত্ব তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে। দেবশ্রী চৌধুরী বলেন , তৃণমূল সুপ্রিমো বলেছিলেন ত্রাণ নিয়ে কোনো রাজনীতি করা চলবে না কিন্তু বাস্তবে ঠিক তার উল্টো হচ্ছে। বুলবুল আক্রান্ত অঞ্চলে ত্রাণ সহ উদ্ধারকাজ সঠিকভাবে হচ্ছে না।

তাই সেটি আমাদের নজরে না আসে তার জন্য এই কাজ করেছে। আজ আমরা ত্রিপল সহ ত্রাণ সামগ্রী সাথে নিয়ে এসেও ফিরে যেতে হচ্ছে। বলাবাহুল্য আজ কেন্দ্রের তরফ থেকে প্রতিনিধি দল বুলবুল ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনে আসছে। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ঝড় দ্বারা ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনে গিয়ে বিক্ষোভে মুখে পড়েছিলেন আর আজ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী বিক্ষোভের মুখে পড়লেন। তার বক্তব্যে ক্ষোভের বিচ্ছুরণ প্রতিমুহূর্তে পরিলক্ষিত হয় ও তিনি তার সঙ্গীরা এই ধরনের ঘটনায় অত্যন্ত মর্মাহত ভাষাতে প্রকাশ করেন।

দেবশ্রী চৌধুরী এর গোষাবা সহ সুন্দরবন পরিদর্শন করার কথা ছিল কিন্তু দয়াঘাটে নামতেই তিনি ও তার কর্মীরা বিক্ষোভের মুখে পড়েন। প্রতিরোধ গড়তে গিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে ধস্তাধস্তি শুরু হয় যায়। ধস্তাধস্তির সময় খালের জলে পরে যান কয়েক জন মহিলা। পরিস্থিতি সামলাতে পুলিশ লাঠিচার্জ করে। সবমিলিয়ে দয়াঘাটে এক উতপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনায় দুজন বিজেপি কর্মীর আহত হবার কথা জানা গেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026