নিউজ

JNU Update : মূর্তি ভাঙার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এফআইআর করার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের

অরূপ মাহাত: হোস্টেলের ফি বৃদ্ধির প্রতিবাদে ছাত্রছাত্রীদের আন্দোলন চলছিল কয়েকদিন ধরেই। পুলিশের জলকামান, র‍্যাফ কোন কিছুই থামাতে পারেনি তাদের। বুধবার সকালে আন্দোলনকারী সেই ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সামনে পৌঁছায়। সেদিনই সন্ধ্যায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা ভেঙে ফেলে প্রশাসনিক ভবনের সামনে প্রাক্তন প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর মূর্তির উল্টোদিকে থাকা স্বামী বিবেকানন্দের মূর্তিটি।

জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ক্যাম্পাসে। ঘটনার নিন্দা করেন শুভবুদ্ধিসম্পন্ন মানুষেরা। এই ঘটনায় আন্দোলনকারী ছাত্রছাত্রীদের নাম জড়িয়ে প্রচার চালায় এবিভিপি। আন্দোলনকারী ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ এই ঘটনায় চক্রান্তের অভিযোগ এনে বিবৃতি দেন।

অত্যন্ত নিন্দনীয় সেই ঘটনায় এবার মুখ খুললেন কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম জগদীশ কুমার জানালেন, মূর্তি ভাঙার ঘটনায় জড়িত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে এফআইআর করা হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কমিটি তদন্ত করবেন বলেও জানান তিনি। তিনি বলেন, ‘মূর্তি ভাঙার ঘটনায় জড়িত ছাত্রছাত্রীদের চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় এফআইআর করা হবে। এছাড়া আলাদাভাবে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি ঘটনার তদন্ত করবে।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026