কেয়া সেন : মাছেরঝোল, মির্চি মালিনি, আহারে মন, শান্তিলাল ও প্রজাপতি রহস্য। গল্প আলাদা হলেও, ছবি গুলির মধ্যে অদ্ভুত এক মিল রয়েছে। যে মিল বেশ পছন্দও করেছেন সিনেপ্রেমীরা, তা হল প্রতিম-পাওলি জুটি।
বারংবার, সম্পর্কের নানা দিক ভিন্ন মোড়কে নিজের ছবির মধ্যে দিয়ে পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক। এবার তিনি কাটাছেঁড়া করতে চলেছেন ভালোবাসার দিন কাল নিয়ে। মহরত আগেই হয়ে গিয়েছিল, এবার ১৭ই নভেম্বর থেকে শ্যুটিং ফ্লোরে আসছে ‘লাভ আজ কাল পরশু’।
ছবির কাস্টিং ও বেশ ছকভাঙা। জুটিতে প্রথমবার পর্দায় দেখা যাবে অর্জুন চক্রবর্তী ও মধুমিতা সরকার কে। ইতিমধ্যেই, মধুমিতার সঙ্গে ওয়ার্কশপ করে পরিচালক জানিয়েছেন- “মধুমিতা খুবই স্বতঃস্ফূর্ত অভিনেত্রী। একই সময়ে বিভিন্ন রকম এক্সপ্রেশন দিতে পারে, যেটা আমার পছন্দ হয়েছে”। এতঅব্দি ঠিকই ছিল,তবে মজার ব্যাপার হলো,প্রতিমের এই ছবি কেও সম্পূর্ণ করেছেন পাওলি দাম।
মুখ্য চরিত্রে না থাকলেও ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পাওলিকে, কল্কি অবতারে। পরিচালকের কথায়, “পাওলি এই ছবির শিরদাঁড়া”। এছাড়া অর্জুন ও মধুমিতা কে দেখা যাবে অভিরূপ ও তৃপ্তির চরিত্রে। ডিসেম্বরের শুরুতেই শেষ হবে ছবি শ্যুটিং। তবে লাভ আজ কাল পরশু রিলিজ কবে করবে, তাতে রয়েছে সাসপেন্স।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…