নিউজ

আনলক ২-তে কোন কোন ক্ষেত্রে মিলতে পারে ছাড়? জেনে নিন

করোনার জেরে সম্পূর্ণ আড়াই মাস লক ডাউনের পর দেশ জুড়ে গত ১লা জুন আনলক-১ ঘোষণা করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে। এই আনলক-১ এর মেয়াদ আগামী ৩০শে জুন পর্যন্ত। তবে দেশে আনলক-১ ঘোষণা হওয়ার পর বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়। খুলে যায় সরকারি ও বেসরকারি অফিস, ধর্মীয় স্থান, শপিং মল, রেস্তোরাঁ প্রভৃতি। তবে কনটেইনমেন্ট জোনে চলছে লক ডাউন। ৩০শে জুন পর্যন্ত আনলক-১ শেষ হওয়ার ফলে আগামী ১লা জুলাই আনলক-২ থেকে কি হবে সে বিষয়ে আগামী ৩০শে জুনই নয়া গাইডলাইন ঘোষণা হতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে।

কি কি পরিষেবা ফের চালু হবে সে বিষয়ে জানা না গেলেও অনুমান করা হচ্ছে আগামী পর্ব থেকে চলতে শুরু করতে পারে আন্তর্জাতিক বিমান পরিষেবা। তবে বিশেষ স্বাস্থ্যবিধি মেনে ও শর্তসাপেক্ষে চলবে আন্তর্জাতিক বিমান। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, আগামী ১৫ই জুলাই এর পর থেকে চালু হতে পারে আন্তর্জাতিক বিমান পরিষেবা। এদিকে গত শুক্রবার কেন্দ্রের তরফে জানান হয়েছে, আগামী ১৫ই জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।

তবে আগামী মধ্য জুলাই থেকে বিমান পরিষেবা সচলের বার্তা জিইয়ে রাখল সরকার। জানা গিয়েছে, স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে জার্মানি, ব্রিটেন, আমেরিকা ও ফ্রান্সে চালু হতে পারে বিমান পরিষেবা। আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হতে পারে আগামী জুলাইয়ের তৃতীয় ও চতুর্থ সপ্তাহে। এদিকে আগামী ১লা জুলাই থেকে কলকাতায় শর্তসাপেক্ষে চলতে পারে মেট্রো। এই ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধয়ায়েরও আপত্তি নেই বলে জানা গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026