বিনোদন

সুশান্তের মৃত্যুর নতুন রহস্য, পুলিশি জেরায় মুখ খুললেন সুশান্তের ঘনিষ্ঠ একজন

কৌশিক পোল্ল্যে: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তার আত্মহত্যার কারণ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ। এরই মাঝে তার প্রাক্তন অ্যাকাউন্টেন্ট শ্রুতি মোদির পুলিশি জেরায় বেরিয়ে এল বেশ কিছু নতুন তথ্য। জানা গেল সুশান্তের মাসিক ব্যয় কত ছিল। সুশান্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তার পিছনে আর্থিক সংকটের কোনো কারণ ছিল কিনা সে বিষয়টি খতিয়ে দেখতেই এই ইস্যুতে জোর দিচ্ছে পুলিশ। যেহেতু মাত্র ৬ মাসে ৭ টি ছবি থেকে সুশান্তকে বার করে দেওয়া হয়েছিল সেক্ষেত্রে এই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেবার মত নয়।

শ্রুতি জানান, ২০১৯ এর জুলাই থেকে ২০২০ এর ফেব্রুয়ারি পর্যন্ত তিনি সুশান্তের অ্যাকাউন্টেন্ট ছিলেন। সেই সময় তিনি অভিনেতার যাবতীয় আয়-ব্যয়ের হিসাব নিকাশ করতেন। সুশান্তের মাসিক ব্যয় ছিল দশ লক্ষ টাকা। তার বাড়ির ভাড়াই ছিল সাড়ে চার লক্ষ টাকা, এছাড়াও তার তিনটি দামি গাড়ি ছিল। লোনাভলাতে অভিনেতার একটি ফার্মহাউসও রয়েছে, যার ভাড়াও লাখ খানেক টাকা। এছাড়াও বেশ কিছু এনজিওর সঙ্গে যুক্ত ছিলেন সুশান্ত। তার জন্যও ব্যয় করতেন বেশকিছু টাকা।

শ্রুতির কথায়, সুশান্ত আর্থিক সমস্যায় ভুগছিলেন না। যদিও পরিস্থিতি বলছে অন্য চিত্র, মৃত্যুর আগে অভিনেতা তার পরিচারিকাদের ডেকে সমস্ত পাওনা মিটিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন তিনি আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন। উপার্জন নেই বলেই আত্মহত্যার দিকে পা বাড়ালেন অভিনেতা এই যুক্তি খাড়া করছেন নেটিজেনদের একাংশ। সুশান্তের মৃত্যু রহস্যে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন বহু তারকা সহ সাধারন মানুষ। মুম্বাই পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চ তদন্ত চালিয়ে রেখেছে জোরকদমে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026