আনলক ২.০-তে বেশ কিছু ক্ষেত্রে ছাড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, জানুন বিস্তারিত
আগামীকাল ১ জুলাই অর্থাৎ বুধবার থেকে সারা দেশজুড়ে চালু হচ্ছে আনলক ২.০। আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু ক্ষেত্রে ছাড়ের কথা ঘোষণা করেন। প্রসঙ্গত, গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে নতুন গাইডলাইন প্রকাশ করা হয়েছে।
এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবার থেকে বিয়েবাড়ি বা শ্রাদ্ধবাড়িতে ৫০ জন উপস্থিত হতে পারবেন। আগে যেখানে ২৫ জন উপস্থিত হত, এখন থেকে তা বাড়িয়ে ৫০ জন করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন,” যাঁরা বিয়ে বাড়ি আসতে পারবেন না তাঁদের খাবার হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবেন।” এছাড়া মর্নিং ওয়ার্কের ক্ষেত্রেও ছাড় ঘোষণা করা হয়েছে। সকাল সাড়ে ৫ টা থেকে সাড়ে ৮ টা পর্যন্ত মর্নিং ওয়ার্ক করা যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন যে মর্নিং ওয়ার্ক করলে মন ভালো থাকে। আর মন ভালো থাকলে শরীর ও ভালো থাকবে। এদিকে করোনা সতর্কতায় এক জায়গাতে অনেক লোকের জমায়েত করতে নিষেধ করা হয়েছে। রাজনৈতিক ও ধর্মীয় জমায়েত করা যাবে না। এছাড়া কনটেনমেন্ট জোনগুলিতে লকডাউন আরও কড়াকড়ি করার কথা ঘোষণা করা হয়েছে। পুলিশকে এ ব্যাপারে বিশেষ কড়া হতে নির্দেশ দেওয়া হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…