কৌশিক পোল্ল্যে: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই একটানা বিতর্কের শিকার বলিউডের অন্যতম নামী পরিচালক করণ জোহর। স্টারকিডদের লঞ্চ করায় পরিচালকের স্বজনপোষণ নীতির বিরুদ্ধে সরব হয়েছেন দেশের সাধারণ মানুষ। ব্যক্তিগত আক্রমণ করে করণকে চাঁচাছোলা বাসায় ভাষায় ট্রোল করতে শুরু করেছেন নেটিজেনদের একাংশ। এর পাশাপাশি এবার বয়কটের দাবি উঠল করণের জনপ্রিয় চ্যাট শো এর উপর।
‘কফি উইথ করণ’ বলিউড তারকাদের বিস্ফোরক মন্তব্যের কারখানা হয়ে উঠেছে এমনটাই অভিযোগ। কাউচে বসে করণের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিভিন্ন সময় তারকাদের বিস্ফোরক মন্তব্য গোটা দেশে সমালোচনার ঝড় তুলে দেওয়ার পক্ষে যথেষ্ট। এই শোতে এসেই বিতর্কের শিকার হয়েছেন হার্দিক পান্ডিয়া, কে এল রাহুল থেকে শুরু করে আলিয়া ভাট, করিনা কাপুর খান, দীপিকা পাডুকোন, সোনাম কাপুর প্রমুখরা।
এই সকল কারণেই বারংবার আঙুল উঠেছে শো এর দিকে। একাধিকবার করণের বিরুদ্ধে উঠে এসেছে নানান অভিযোগ। এবার সেই যজ্ঞে ঘৃতাহুতি পড়ল সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এবং সেই আগুনে বারুদ ঢাললেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত তার সেই নেপোটিজম ইস্যুটিকে সামনে এনে। এই সকল বিতর্ক আর বহন করতে চান না চ্যানেল কর্তৃপক্ষ তাই তারা এবার সরাসরি এক সিদ্ধান্তে আসতে চান।
বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, স্টার ওয়ার্ল্ড চ্যানেল কর্তৃপক্ষ ভারতে এই চ্যাট শোএর সম্প্রচার বন্ধ করতে চাইছে। এবং এদেশে সংশ্লিষ্ট সংস্থার কোন চ্যানেলে যাতে করণের সম্প্রচার না করা হয় সে বিষয়ে তোড়জোড় চলছে। ফলে এই জনপ্রিয় চ্যাট শোয়ের পরবর্তী সম্প্রচার শুরু হওয়া একপ্রকার অনিশ্চিত হয়ে পড়ল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…