এবারের বিধানসভা নির্বাচনের সবথেকে উল্লেখযোগ্য সিট হলো নন্দীগ্রাম। নন্দীগ্রামে একদিকে লড়াই করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো অন্যদিকে আছেন বিজেপির হেভিওয়েট প্রার্থী শুভেন্দু অধিকারী। শুভেন্দু বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াই এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে কোমর বেঁধে নেমে পড়েছেন। আজ দাসপুরের সভা থেকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ভোট করিয়ে তারপর তিনি সেখান থেকে নড়বেন। এছাড়াও তিনি অভিযোগ করেছেন, ভারতীয় জনতা পার্টি বহিরাগত গুন্ডা ঢুকিয়ে ভোট করার চেষ্টা করছে।
তিনি বললেন, “আমি বারবার বলেছি ওরা বহিরাগত গুন্ডাদের নিয়ে এসে ভোট করাবে। গতকাল প্রমাণ হয়ে গেল। আমার কাছে খবর এলো সকালবেলা। কাথি বাসস্ট্যান্ড থেকে ৩০ জন সশস্ত্র উত্তরপ্রদেশের গুন্ডাদের পাকড়াও করেছে পুলিশ। ইতিমধ্যেই কাঁথিতে গুন্ডা চলে এসেছে। নন্দীগ্রামে এর আগেই চলে এসেছিল।”
তৃণমূল নেত্রী আরো বললেন, “ওরা নারী বিদ্বেষী। ওরা মহিলাদের নামে যাতা কথা বলে। এমনকি ওরে মা দুর্গা কেও গালাগালি দেয়। বিজেপির মত এত শয়তান দল গোটা ভারতবর্ষে নেই। ৩০ টা ভোট হলে ইভিএম দুবার বন্ধ হয়ে যায়। মেশিন খারাপ হলে পালাবেন না। মনে রাখবেন, ইউপি বিহারের পুলিশ আসবে। এরা করতে পারে না এমন কোন কাজ নেই। নিজের এলাকা ছেড়ে যাবেন না।”
এছাড়াও তৃণমূল নেত্রী বলেছেন, “২৮ মার্চ থেকে টানা পাঁচ দিন পর্যন্ত আমি নন্দীগ্রামে থাকছি। ভোট করে তারপরে যাব আমি। গুন্ডারা যদি বন্দুক নিয়ে দাঁড়ায় তাহলে মায়েদের বলবেন তারা হাতে যা পাবে তা নিয়ে লড়াই করতে। গুলির বদলে গুলি চালানো আমার রাজনীতি নয়। ক্যাস দিয়ে লাভ হচ্ছে না, গ্যাস দিয়ে লাভ হচ্ছে না। এবারে জেতার জন্য বিজেপি টাকা দিচ্ছে।” এছাড়াও এদিনের সভায় থেকে অমিত শাহ কে হোদল কুতকুত বলে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…