ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Lpg cylinder: ভাগ্য খুলবে ১.৭৫ কোটি মানুষের, দরিদ্রদের জন্য বড় উপহার, বিনামূল্যে পাওয়া যাবে গ্যাস সিলিন্ডার

আপনি যদি উত্তরপ্রদেশে বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন সুখবর। রঙের উৎসব হোলিতে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার গরীবদের জন্য একটা দারুন উপহার দিতে চলেছে। কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা যোজনা সুবিধাভোগীদের হোলিতে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার ঘোষণা করেছে যোগী আদিত্যনাথ সরকার। উত্তরপ্রদেশে লোকসভা নির্বাচনের আগে মানুষের মন জয় করতে এটাই হতে চলেছে যোগী সরকারের সব থেকে বড় অস্ত্র। জানা যাচ্ছে, এই রাজ্যের প্রায় ১.৭৫ কোটির বেশি পরিবারকে একসাথে উপহার দিতে চলেছে যোগী আদিত্যনাথ সরকার।

জানিয়ে রাখি এই বিনামূল্যের সিলিন্ডারটি হল সরকারের ঘোষণার দ্বিতীয় পর্যায়ের সিলিন্ডার যেখানে ১ বছরে দুটি সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে। জানিয়ে রাখি এর আগে দীপাবলিতে ও যোগী সরকার উজ্জ্বলা সুবিধাভোগীদের বিনামূল্যে সিলিন্ডার অফার করেছিল। ২০২৩-২৪ সালের বাজেটে এই প্রকল্পের জন্য ২৩১২ কোটি টাকার বাজেট রেখেছিল যোগী সরকার। ১০ নভেম্বর ২০২৩ এ উজ্জ্বলা সুবিধাভোগীদের জন্য এই নতুন প্রকল্প চালু করেছিল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর সরকার। তবে এবারে দীপাবলীর পর হোলিতে দ্বিতীয়বার বিনামূল্যে গ্যাস দিতে চলেছে সরকার।

এরফলে, উজ্জ্বলা সুবিধাভোগীদের জন্য হোলি আরো রঙিন হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সুবিধাভোগীদের সরকার ৩০০ টাকা করে ভর্তুকি দিচ্ছে। এছাড়া উত্তর প্রদেশ সরকার হলি এবং দীপাবলির সময় বিনামূল্যে এলপিজি সিলিন্ডার রিফিল দিয়ে জনগণকে স্বস্তি দিয়েছে। সরকার কর্তৃক দরিদ্রদের সমর্থন করার জন্য এই নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে উৎসবের সময় গ্যাস সিলিন্ডারের চাহিদা একটু বৃদ্ধি পায়। সেই কারণেই, এই নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। মনে করা হচ্ছে লোকসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্তের ফলে মোদি সরকারের অনেকটা লাভ হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026