দেশ

এবার যুবকদের বিনামূল্যে স্মার্টফোন দেবে রাজ্য সরকার, জেনে নিন কীভাবে পাবেন

বিগত কয়েক বছরের দেশে বেকার যুবক-যুবতীদের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের জন্য একাধিক কল্যাণকর প্রকল্প লঞ্চ করেছে সরকার। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বিভিন্ন রাজ্যের সরকার এমন একাধিক প্রকল্প গ্রহণ করেছে, যেখান থেকে কয়েক লক্ষ তরুণ-তরুণী উপকৃত হয়েছেন। তবে এবার ভারতের একটি রাজ্য এমন একটি প্রকল্প বাস্তবায়ন করতে চলেছে, যেটি জানার পর আনন্দে লাফিয়ে উঠবেন তরুণরা। কারণ, এই প্রকল্পটি এককভাবে শুধুমাত্র যুবকদের উদ্দেশ্যে পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজকের নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলি, ইতিপূর্বে তরুণীদের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের “কন্যাশ্রী প্রকল্প”, কেন্দ্রীয় সরকারের অধীনে “লাডলী বেটি” প্রকল্প, উত্তর প্রদেশ সরকারের অধীনে “সুমঙ্গলা যোজনা”-র মতো একাধিক প্রকল্প পরিচালনা করা হলেও তরুণদের উদ্দেশ্যে এককভাবে কোনরকম প্রকল্পের অস্তিত্ব ছিল না। তবে এবার তরুণদের সেই আক্ষেপের সমাপ্তি ঘটাতে চলেছে উত্তরপ্রদেশ সরকার। সরকারি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার শুধু ছেলেদের জন্য “স্বামী বিবেকানন্দ শক্তিকরণ” প্রকল্প পরিচালনা করবে যোগী সরকার।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই প্রকল্পের অধীনে দেশের বেকার যুবকদের হাতে অত্যাধুনিক স্মার্টফোন তুলে দেবে সরকার। যে উদ্দেশ্যে ইতিমধ্যে চারটি সংস্থার কাছে মোবাইল ফোন অর্ডার দিয়েছে উত্তর প্রদেশ সরকার। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে ১২,৩৫,২৬৭টি স্মার্ট ফোন সরবরাহ করবে ওই চারটি সংস্থা। যা ওই বছরের মার্চ মাসের মধ্যে বিতরণ সম্পন্ন করবে যোগী সরকার। আমরা আপনাদের বলি, উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে যুবকদের হাতে যে স্মার্ট ফোন তুলে দেওয়া হচ্ছে, সেগুলি প্রতি পিস ৯,৯৭২ টাকায় ক্রয় করেছে রাজ্য সরকার।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026